মাসায়েল ২৪
সহযোগিতা

টেবিলের উপর মাথা দিয়ে ঘুমালে অজু ভঙ্গ হবে কি?

মুফতি শরীফ মালিক
•
১৬ অক্টোবর, ২০২৬
১০ বার পঠিত
টেবিলের উপর মাথা দিয়ে ঘুমালে অজু ভঙ্গ হবে কি?
শেয়ার করুন:

প্রশ্ন:

মুহতারাম, অনেক ছাত্র ভাইদেরকে দেখা যায়, যে পড়তে পড়তে টেবিলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে যায়। এবং তার নিতম্ব আপন অবস্থায় থাকে। এমতাবস্থায় তার অযু ভেঙ্গে যাবে কি? বিস্তারীত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক

মুহা: রফিকুল ইসলাম

উত্তর:

শরয়ী দৃষ্টিকোণে কোন কিছুর সাথে টেক বা হেলান দিয়ে এমনভাবে ঘুমানো, যদি সে জিনিষ সরিয়ে ফেলা হয়, তাহলে ঘুমন্ত ব্যক্তি পড়ে যাবে, এমন ভারী ঘুমের দ্বারা অঙ্গের জোড়া ঢিলা হয়ে যাওয়ার কারণে অযু ভঙ্গ হয়ে যায়।

অতএব, প্রশ্নোক্ত সুরতে টেবিলের উপর মাথা রেখে ঘুমানো টা যদি এমন ভারী ঘুম হয় যে, টেবিল সরালে তাদের পড়ে যাওয়ার আশংকা থাকে, তাহলে তাদের অযু ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় নয়।

সূত্র: আল হিদায়া ১/৩৯[আল বুশরা] বাদায়েউস সানায়ে ১/১৩৫[যাকারিয়া] আল ফাতাওয়া আল হিন্দিয়া ১/৬৩[যাকারিয়া] তাবয়িনুল হাকায়েক ১/৫২[যাকারিয়া]

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ