মাসায়েল ২৪
সহযোগিতা

নাজাসাতে গলীযা কতটুকু ক্ষমাযোগ্য ও এক দিরহাম বলতে কী বুঝায়?

মুফতি শরীফ মালিক
•
২১ অক্টোবর, ২০২৬
১২ বার পঠিত
নাজাসাতে গলীযা কতটুকু ক্ষমাযোগ্য ও এক দিরহাম বলতে কী বুঝায়?
শেয়ার করুন:

প্রশ্ন: জনাব, আমরা জানি যে, যদি নাজাসাতে গলীযা শরীর কাপড় বা কোথাও লাগলে যদি তা এক দিরহাম বা তার কম হয়, তাহলে তা মাফ ও ক্ষমাযোগ্য।

এখন আমার জানার বিষয় হলো, এখানে ক্ষমা দ্বারা কী বুঝানো হয়েছে? গোনাহ না হওয়া, নাকি গোনাহ হওয়া সত্ত্বেও ইবাদাত, নামায সহীহ শুদ্ধ বলে বিবেচিত হওয়া।

দ্বিতীয়ত: এক দিরহাম বলতে কী বুঝায়? তার ওজন নাকি তার বর্গক্ষেত্র বা আয়তন? আমাদের এ যুগে এক দিরহামের মাপ কিভাবে নির্নয় কারা হবে দয়া করে এ বিষয়ে শরীয়তের সঠিক বিধান জানালে কৃতজ্ঞ হতাম।

নিবেদক

মো: আব্দুল্লাহ আল মামুন

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: ইসলামী শরীয়তে পবিত্রতার বিষয়ে যতটুকু গুরত্বারোপ করা হয়েছে, অন্যান্য ধর্মে এ বিষয়ে ততোটুকু গুরুত্ব দেয়া হয়নি। আল্লাহ নিজে পবিত্র, এ জন্য তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এজন্য প্রবিত্রতার ব্যাপারে সবোর্চ্চ গুরুত্ব দিতে হবে। তবে অবশ্যই তা হতে হবে ইসলামী তরীকায়। পশ্নে বর্ণিত নাজাসাতে গলীযার ব্যাপারে শরয়ী বিধান হলো, তা যদি এক দিরহামের চেয়ে বেশী পরিমাণ লেগে যায়, তাহলে তা ধৌত করে পবিত্র করা ফরজ। নতুবা তার নামায শুদ্ধ হবে না। আর যদি এক দিরহাম পরিমাণ লেগে যায়, তাহলে তা ধৌত করা ওয়াজিব। ধৌত না করে তা সহকারে নাময পড়লে মাকরুহে তাহমীমীর সহিত আদায় হবে। আর যদি তা এক দিরহামের চেয়ে কম হয়, তাহলে তা ধৌত করা সুন্নাত। তা সহকারে নামায পড়লে মাকরুহে তানযীহীর সহিত নামায আদায় হবে।

সুতরাং ক্ষমাযোগ্য দ্বারা নামায শুদ্ধ হওয়া উদ্দেশ্য। একেবারে দায় দায়িত্ব ও গোনাহমুক্ত হওয়া উদ্দেশ্য নয়।

দ্বিতীয়ত: বিশুদ্ধ মতানুসারে এক দিরহাম পরিমাণ দ্বারা উদ্দেশ্য হলো, যদি নাজাসাতে গলীযা ঘন ও গাড় (যথা: মল জাতীয়) হয়, তাহলে এক দিরহামের ওজন উদ্দেশ্য। আর যদি তা পাতলা ও তরল জাতীয় হয়, তাহলে এক দিরহামের বর্গক্ষেত্র ও আয়তন উদ্দেশ্য। বিশুদ্ধ মতানুসারে এক দিরহামের ওজন হয় ৪.৮৬ গ্রাম। আর এক দিরহামের বর্গক্ষেত্র হয় ৫.৯৪ সেন্ট্রি মিটার।

الأدلة الشرعية
الدر المختار : (1/54
وعفا) الشرع (قدر درهم) وإن كره تحريما فيجب غسله و ما دونه تنزيها فيسن و فوقه مبطل فيفرض .........(وهو مثقال) عشرون قيراطا (في) نجس(كثيف)له جرم (وعرض مقعرالكف)وهو داخل مفاصل أصابع اليد (في رقيق من مغلظة كعذرة )أدمي الخ
رد المحتار المعروف بفتاوي الشامي : (1/520
وإن كره تحريما) : أشار إلي أن العفو عنه بالنسبة إلي صحة الصلوة به فلا ينافي الإثم كما إستنبطه في البحر من عبارة السراج ونحوه في شرح المنية فإنه ذكر ما ذكره الشارح من التفصيل
الموسوعة الفقهية : (40/113
ج. النجاسات المعفو عنها : 53 ذهب الحنفية إلي أنه يعفي في النجاسة الغلظة عن أمور : فيعفي قدر الدرهم وزنا في النجاسة الكثية وقدر بعشرين فيراطا وفي النجاسة الرقيقة أو المائعة بقدر الدرهم مساحة و قدر بمقعر الكف داخل مفاصل الأصابع والمقصود بعفو الشارع عنها العفو عن فساد الصلوة وإلا فكراهة التحريم باقية إجماعا إن بلغت الدرهم و تنزيها إن لم تبلع
أحسن الفتاوي : (2/89
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ