মাসায়েল ২৪
সহযোগিতা
বৃহস্পতিবার, ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
প্রশ্ন করুন
জরুরি বিষয়

শিক্ষা পরামর্শ

শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার পথ সুগম করার লক্ষ্যে মাসায়েল২৪ “শিক্ষা পরামর্শ” বিভাগটি সাজানো হয়েছে। এ বিভাগে দেশ-বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, বিদেশে অধ্যয়নের কৌশল, কার্যকর পাঠদান পদ্ধতি, গবেষণার নিয়ম-কানুন, তাহকীক ও পাণ্ডুলিপি সম্পাদনা এবং মানসম্মত বিষয়ভিত্তিক প্রবন্ধ ও আর্টিকেল তৈরির বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রকাশ করা হবে।

এ বিভাগের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাবেন, গবেষণার পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করবেন, লেখালেখি ও তাহকীকের দক্ষতা বাড়াতে পারবেন এবং দেশ-বিদেশে উচ্চশিক্ষার জন্য পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে পারবেন। বিশেষত মাদরাসার শিক্ষার্থী, গবেষক, শিক্ষক ও জ্ঞানান্বেষীদের জন্য এটি হবে দক্ষতা উন্নয়ন, জ্ঞানচর্চা এবং মানসম্মত গবেষণাকর্ম তৈরির একটি সহায়ক প্ল্যাটফর্ম। তাছাড়া যারা বিদেশে পড়তে যেতে আগ্রহী কিন্তু যথাযথ পরামর্শ, গাইডলাইন ও উপযুক্ত সহায়তা না পাওয়ায় পিছিয়ে পড়ছেন বা হীনমন্যতায় ভুগছেন, তাদের জন্য এই পাতাটি হবে অত্যন্ত সহায়ক ও কার্যকরী পথ-নির্দেশক।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হলো, শিক্ষার্থীদের জ্ঞানার্জনে আগ্রহী করে তোলা, গবেষণায় দক্ষতা বৃদ্ধি করা, উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করা এবং তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ গঠনে নির্ভরযোগ্য তথ্য, কার্যকর পরামর্শ ও মানসম্মত দিকনির্দেশনা প্রদান করা।