মাসায়েল ২৪
সহযোগিতা

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

masael24.com — বিশুদ্ধ ইসলামী জ্ঞানের সহজ প্রচার

সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর উপর।

শরয়ী সমাধান (masael24.com) একটি অরাজনৈতিক ও দাওয়াতী প্ল্যাটফর্ম। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সাধারণ মুসলিমদের কাছে প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় শরয়ী আহকাম, ফতোয়া এবং পবিত্র কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ ব্যাখ্যা সহজ বাংলায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

আমাদের প্রধান কার্যক্রম ও অঙ্গীকার:

  • প্রামাণ্য ফিকহী কিতাব ও বিজ্ঞ মুফতি সাহেবদের তত্ত্বাবধানে প্রতিটি মাসআলার সঠিক তাহকিক উপস্থাপন করা।
  • আধুনিক অর্থনীতি, ডিজিটাল কারেন্সি ও চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন প্রশ্নের নির্ভরযোগ্য শরয়ী সমাধান প্রদান।
  • সাধারণ মানুষের ধর্মীয় অজ্ঞতা দূরীকরণ এবং বিভ্রান্তিকর তথ্য থেকে মুসলিম সমাজকে রক্ষা করা।