মাসায়েল ২৪
সহযোগিতা

ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় পবিত্র হবে কি?

মুফতি শরীফ মালিক
•
১৬ অক্টোবর, ২০২৬
১২ বার পঠিত
ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় পবিত্র হবে কি?
শেয়ার করুন:

প্রশ্ন:

মুহতারাম, বর্তমানে অত্যাধুনিক ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় ধোয়া থেকে নিয়ে শুকানোও যায়।

জানার বিষয় হলো, নাপাক কাপড় এই ওয়াশিং মেশিনের মাধ্যমে পবিত্র করা যাবে কী? বিস্তারীত জানাবেন।

নিবেদক

মুহা: আব্দুল্লাহ যুলকারনাইন

উত্তর:

শরয়ী নীতিমালা অনুযায়ী নাপাক কাপড় পাক করার পদ্ধতি হলো, দৃশ্যমান নাপাক হলে স্বমূলে দুর করা আবশ্যক, আর অদৃশ্যমান হলে পানি ঢেলে তিনবার নিংড়ানো অথবা পবিত্রতার ব্যপারে আস্থা অর্জন হওয়া পর্যন্ত পানি প্রবাহিত করা।

সুতরাং ওয়াশিং মেশিনেও যেহেতু কাপড়কে প্রথমে সাবানের পানি দিয়ে ধোয়া হয় তারপর বারবার পানি ঢেলে সাবান পরিস্কার করা হয়। তাই উক্ত পদ্ধতি অবলম্বনে আশা করি ওয়াশিং মেশিনে কাপড় পরিস্কার হওয়ার পাশাপাশি পাক ও হয়ে যাবে।

সূত্র: মুখতাসারুল কুদুরি পৃ: ৫৪[মাকাতাবাতুল বুশরা] মাজামাউল বাহরাইন পৃ: ১০১[দারুল কুতুবিল আলামীয়া] মুনিয়াতুল মুসল্লি পৃ: ১৬০[মাকতাবায়ে নুমানীয়া] ফাতাওয়ায়ে নুরুল হুদা পৃ: ৭[মীর মুহাম্মাদ কুতুবখানা] আপকে মাসায়েল আওর উনকা হল ৩/১৭১[লুধিয়ানবী] কাযুদ দাকায়েক ১/৫৩ [মাকতাবাতুল বুশরা] আল মুখতার ১/৪৭[কদীমি কুতুবখানা] নুরুল ঈযাহ পৃ: ৬৪ [মাকতাবাতুস সালাম] বিদায়াতুল মুবতাদী পৃ: ৭৭[আাল ইসলামীয়া] খুলাসাতুল ফাতাওয়া ১/৪০[রশিদীয়া] ফাতাওয়া হক্কানীয়া ২/৫৮২[দারুল উলুম হক্কানীয়া]

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ