মাসায়েল ২৪
সহযোগিতা

প্লাস্টিকের বুটের উপর মাসাহ সহীহ হবে কিনা?

মুফতি শরীফ মালিক
•
১৬ অক্টোবর, ২০২৬
১৬ বার পঠিত
প্লাস্টিকের বুটের উপর মাসাহ সহীহ হবে কিনা?
শেয়ার করুন:

প্রশ্ন:

মুহতারাম, বর্তমানে যারা ঢালাইয়ের কাজ করে। সিমেন্ট যাতে পায়ে না লাগে সে জন্য প্লাস্টিকের মোটা এক জাতীয় বুট জুতা পরিধান করে, যা বিনা বাধায় পায়ে আটকে থাকে এবং অর্ধ পা পরিবেষ্টিত থাকে।

জানার বিষয় হলো, এ জাতীয় বুটের উপর মাসাহ সহীহ হবে কিনা? বিস্তারিত দলীল প্রমাণ দ্বারা জানিয়ে বাধিত করবেন।

নিবেদক

মুহা: আবু ইউসুফ

উত্তর:

শরয়ী দৃষ্টিকোণে মোজার উপর মাসেহ সহিহ হওয়ার জন্য শর্ত হলো, মোজা দ্বারা পা টাকনু পর্যন্ত ঢেকে থাকা। কোন কিছু দ্বারা বাঁধা ব্যতিত পায়ে লেগে থাকা শুধু মোজা পরিধান করে স্বাভাবিক গতিতে কমপক্ষে তিন মাইল চলা সম্ভব হওয়া।

অতএব, প্রশ্নোক্ত প্লাস্টিকের বুট জুতার ভিতর উল্লেখিত শর্তাবলী পাওয়া যাওয়ায় তার উপর মাসেহ করা সহিহ হবে তবে যেহেতু তা জুতা হিসাবে ব্যবহার করা হয়, তাই তার সাথে নাপাকি না থাকলেও তা নিয়ে নামায আদায় করা মাকরুহ বা অনুচিত বিবেচিত হবে।

সূত্র: আল মুহিতুল বোরহানী ১/৩৪২[ইদারাতুল কোরআন] আল ফাতাওয়া আল হিন্দিয়া ১/৮৫[যাকারিয়া] ইমদাদুল ফাতাওয়া ১/৯৯[দারুল উলুম করাচী]

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ