প্রশ্ন:
মুহতারাম, আজকাল কুকুর পালন একটা ফ্যাশন হয়ে দাড়িয়েছ্। এই সুবাদে আমাদের পাশের গ্রামের জনৈক কলিমুল্লাহ সাহেব ও একটি কুকুর পালতে লাগলো। আবার তিনি কিছুটা ধার্মিক ও বটে। অত:পর সে একদিন নামায পড়তে মসজিদে যাচ্ছিলো এবং তার পিছনে পিছনে কুকুরটি এসে তার পায়ে কামড় দেয়। কিন্তু তাতে কোন রক্ত বের হয়নি। অত:পর সে কোন কিছু ধুয়ে পরিস্কার করা ব্যতিত সরাসরি নামাযে দাড়িয়ে যায়।
এখন আমার জানার বিষয় হলো উক্ত ব্যক্তির কাপড় ও শরীরের পবিত্রতার হুকুম কি?
নিবেদক
মুহা: ফিরোজ মাহমুদ
উত্তর:
শরয়ী নীতিমালা অনুযায়ী কুকুরের লালা নাপাক। কোন কিছুতে লাগলে তা ধৌত করা জরুরী। আর তা সহকারে নামাজ পড়লে নামায সহিহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তির পায়ে কুকুর কামড় দেয়ার ফলে যদি পায়ে লালা লেগে যায় তাহলে তা নাপাক বলে গণ্য হবে। আর লালার পরিমান আয়তনে এক দেরহাম (হাতের তালুর গভীরতা সমান) হলে তা ধোয়া জরুরী। না ধুয়ে নামায পড়া সহিহ হবে না।
সূত্র: আল ফাতাওয়া আল হিন্দিয়া ১/২০৩[যাকারিয়া] ফাতাওয়ায়ে সিরাজিয়া পৃ: ৫[সাইদ] ফাতাওয়ায়ে তাতারখানিয়া ১/৪৩৯[ফারুকিয়া]






