মাসায়েল ২৪
সহযোগিতা

গোসলের পানির ছিঁটা বালতিতে পড়লে উক্ত পানি দ্বারা পবিত্রতা অর্জন হবে কি?

মুফতি শরীফ মালিক
•
১৬ অক্টোবর, ২০২৬
১৪ বার পঠিত
গোসলের পানির ছিঁটা বালতিতে পড়লে উক্ত পানি দ্বারা পবিত্রতা অর্জন হবে কি?
শেয়ার করুন:

প্রশ্ন:

মুহতারাম, জনৈক জুনুবী (নাপাক) ব্যক্তি جنابت এর লুঙ্গি পরে গোসল করার সময় তার শরীর থেকে পানির ছিটা বালতিতে পড়তে থাকে অপর দিকে পানির ট্যাপ ও চালু আছে। সে ঐ বালতি থেকে পানি নিয়েই তার বাকী গোসল সম্পাদন করে।

আমার জানার বিষয় হলো, এমতাবস্থায় উক্ত পানি দ্বারা ত্বহারাত (পবিত্রতা) অর্জনে কোন সমস্যা হবে কি? সঠিক সমাধানে আপনার সুমর্জি কামনা করছি।

নিবেদক

মুহা: নুরুল আবসার

উত্তর:

শরয়ী দৃষ্টিকোণে ماء مستعمل তথা ব্যবহৃত পানি পবিত্র হওয়ায় তা অল্প পরিমাণ ماء مطلق তথা সাধারণ পানিতে পতিত হলে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।

অতএব, প্রশ্নোক্ত সুরতে যেহেতু কাপড় বা শরীরের ماء مستعمل তথা ব্যবহৃত পানির ছিটা বালতিতে পড়েছে (যা খুব কম ও তার থেকে বেচে থাকা কঠিন) তাই তা বালতির পানিকে নাপাক করবেনা এবং উক্ত পানি দ্বারা ত্বহারাত (পবিত্রতা) অর্জনে কোন সমস্যা হবে না। অবশ্য তার কাপড় বা শরীরে যদি نجاسة حقيقية (বাস্থবিক নাপাকি) থেকে থাকে এবং পানি ঢালার সময় ছিটার সাথে বালতিতে নাপাকী পড়ে, তাহলে বালতির পানি নাপাক হয়ে যাবে। এবং তার দ্বারা ত্বহারাত অর্জন করা সহীহ যাবে না।

সূত্র: আল আসল ১/২০[আল আহরার], ফাতাওয়া কাজিখান ১/২০[যাকারিয়া], আল ফাতাওয়া আল বাজাজিয়া ১/১১[কদিমী কুতুবখানা] ,আল মুহিতুল বোরহানী ১/২৬৮[ইদারাতুল কোরআন]

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ