মাসায়েল ২৪
সহযোগিতা

স্ত্রীকে উদ্দেশ্য করে ‘তুমি চলে যেতে পারো’ বলার বিধান

মুফতি শরীফ মালিক
•
২৫ জুন, ২০২৬
১৯৬১ বার পঠিত
স্ত্রীকে উদ্দেশ্য করে ‘তুমি চলে যেতে পারো’ বলার বিধান
শেয়ার করুন:

প্রশ্ন: মুহতারাম, রুবেল সাহেব বিবাহ করে কিছু দিন পর ওমান চলে যায়| একদিন তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সে তার স্ত্রীকে প্রশ্ন করল “তুমি কি আমার ভাত খাবা না?” স্ত্রী বলল, না| অতঃপর স্বামী বলল, ঠিক আছে তুমি চলে যেতে পার| জানার বিষয় হল তাদের উভয়ের এমন প্রশ্ন-উত্তরের কারণে তাদের ˆববাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে কি?

উত্তর: শরয়ি দৃষ্টিতে মজলিস সীমাবদ্ধ বুঝায় এমন বাক্যের মাধ্যমে তাফবীজ করলে উক্ত মজলিসেই তালাক গ্রহণ করলে তা ধর্তব্য হয়| অন্যথায় ধর্তব্য হয় না|

সুতরাং প্রশ্নোক্ত রুবেল সাহেব তার স্ত্রীকে যে বাক্যটি বলেছে , তথা “তুমি চলে যেতে পার” তাফবীজ শব্দের অন্তর্ভুক্ত হবে| কেননা বাংলা ভাষায় এ ধরণের কথা অধিকার দেওয়ার অর্থে ব্যবহার হয়| ফলে স্বামী এখতিয়ার দেওয়ার নিয়তে উক্ত বাক্য বলে থাকলে এবং উক্ত মজলিসেই গ্রহণ করে তথা চলে গেলে এক তালাকে বায়েন পতিত হবে| অন্যথায় কোনো তালাক পতিত হবে না|

সূত্র: রদ্দুল মুহতার ৪/৫১৬ (আযহার), বেনায়া ৫/২৭৭ (যাকারিয়া), বাহরুর রায়েক ৩/৫১৯ (যাকারিয়া), তুহফাতুল ফুকাহা ৩০৫ (মারুফিয়া)

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ