মাসায়েল ২৪
সহযোগিতা

স্ত্রী ও শাশুড়িকে একসাথে তালাক দিলে?

মুফতি শরীফ মালিক
•
৪ অক্টোবর, ২০২৬
১৬ বার পঠিত
স্ত্রী ও শাশুড়িকে একসাথে তালাক দিলে?
শেয়ার করুন:

প্রশ্নঃ মুহতারাম, হাসান ভাই তার শশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বলে উঠল, “তোকে এক তালাক দুই তালাক”। এমন সময় শাশুরী এসে বলল, “আর তালাক দিও না বাবা”। তখন সে বলল, “আপনি বেশী কথা বলবেন না”। এরপর শাশুরী আবারো তাকে জোর করে বললে, স্বামী বলল, “আপনাকে না করার পরও কথা বলেছেন, তাই আপনাকে বাকি এক তালাক দিলাম, আপনার মেয়েকে আর আপনাকে মোট তিন তালাক দিলাম”।

জানার বিষয় হলো, হাসান ভাইয়ের উক্ত বক্তব্যের দ্বারা কয় তালাক পতিত হয়েছে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তরঃ শরয়ী দৃষ্টিতে তালাক একটি নিকৃষ্টতম বৈধ কাজ। তথাপি ইচ্ছায়-অনিচ্ছায় স্ত্রীকে তালাক দিলে সংখ্যানুপাতে তা কার্যকর হয়ে যায়। আর স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে তালাক প্রদান করলে তা কার্যকর হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে তার স্ত্রীকে লক্ষ্য করে “তোকে এক তালাক দুই তালাক” বলার দ্বারা তার স্ত্রীর উপর দুই তালাকে রজয়ী পতিত হয়ে গেছে। আর তৎপরবর্তী শাশুড়ীকে উদ্দেশ্য করে “আপনাকে বাকী এক তালাক দিলাম। আপনার মেয়েকে আর আপনাকে মোট তিন তালাক দিলাম” এমন কথা বলার কারণে স্ত্রীর উপর নতুন কোন তালাক পতিত হয়নি। কেননা, শাশুড়ি তালাকের পাত্র নয়।

সুত্রঃ ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/৪২৩, ৪০৫, ৪২৩ যাকারিয়া) ফাতাওয়ায়ে তাতারখানিয়া (৪/৩৭৭ যাকারিয়া) রদ্দুল মুহতার (৪/৪৭০ আযহার) ফাতহুল কাদীর (৩/৪৬৭ রশীদিয়া)

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ