মাসায়েল ২৪
সহযোগিতা

মা-বাবার পীড়াপীড়িতে তালাক দিলে, কার্যকর হবে কি?

মুফতি শরীফ মালিক
•
৪ অক্টোবর, ২০২৬
১২ বার পঠিত
মা-বাবার পীড়াপীড়িতে তালাক দিলে, কার্যকর হবে কি?
শেয়ার করুন:

প্রশ্নঃ মুহতারাম, মা-বাবার পিড়াপীড়িতে যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে। “যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম”, তাহলে এর দ্বারা তালাক পতিত হবে কি? পতিত হলে কতো তালাক হবে?

উত্তরঃ মা-বাবার পীড়াপীড়িতে স্ত্রীকে তালাক দিলে তা শরীয়াহ অনুযায়ী কার্যকর হয়ে যায়। তাই প্রশ্নোক্ত স্ত্রীকে উদ্দেশ্য করে স্বামীর বাক্য তথা: “যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম”, এর দ্বারা তালাক পতিত হয়ে যাবে। তবে স্বামী যত তালাকের নিয়ত করবে তত তালাক পতিত হবে।


উল্লেখ্য, পিতা-মাতার জন্য অনৈতিকভাবে “স্ত্রীকে তালাক দেয়ার জন্য সন্তানকে জোরাজুরি করা” বা বল প্রয়োগ করা নাজায়েজ। তথাপি ছেলে তালাক দিয়ে দিলে তা কার্যকর হয়ে যাবে।

সুত্রঃ আদ্দুররুল মুখতার (৪/৪৫৭ যাকারিয়া) বাদায়েউস সানায়ে (৩/১৫৫ যাকারিয়া)

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ