মাসায়েল ২৪
সহযোগিতা

‘ডিভোর্স দিলাম’ বললে তালাক হবে কি?

মুফতি শরীফ মালিক
•
৪ অক্টোবর, ২০২৬
১৮ বার পঠিত
‘ডিভোর্স দিলাম’ বললে তালাক হবে কি?
শেয়ার করুন:

প্রশ্ন: আমি প্রাইমারিতে শিক্ষকতা করি। আমার স্ত্রী বাপের বাড়ি গিয়ে আসতে চায় না, আসতে বললে কটুভাষায় কথা বলে। আমি তাকে রাগ করে বললাম ‘তোকে ডিভোর্স দিলাম’। জানার বিষয় হলো, ডিভোর্স বললে তালাক হবে কিনা? হলে কত তালাক? দলিলসহ জানাবেন।

উত্তর: শরয়ি দৃষ্টিতে পরিভাষায় ও সামাজিক প্রচলনে যেসব শব্দ শুধুমাত্র তালাকের অর্থেই ব্যবহৃত হয়, স্ত্রীকে উদ্দেশ্য করে তা প্রয়োগের দ্বারা নিয়ত ছাড়াই স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যায়। আর ডিভোর্স শব্দটি এ জাতীয় শব্দের শ্রেণিভুক্ত।
সুতরাং আপনি স্ত্রীকে উদ্দেশ্য করে ‘তোকে ডিভোর্স দিলাম’ বলার দ্বারা আপনার স্ত্রীর উপর এক তালাকে রজয়ি পতিত হয়ে গেছে। আপনি চাইলে, ইদ্দতের মাঝেই মৌখিক বা স্বামী-স্ত্রী সূলভ আচরণের মাধ্যমে ফিরিয়ে নিয়ে সংসার চালিয়ে যেতে পারবেন। তবে পরবর্তীতে আর মাত্র দুই তালাকের মালিক থাকবেন।

সূত্র: বাদায়েউস সানায়ে ৩/১৬৪ (যাকারিয়া), রদ্দুল মুহতার ৪/৪৪৩ (আযহার) আদদুররুল মুখতার ৪/৪৪৩ (আযহার), হিন্দিয়া ১/৪৪৭ (যাকারিয়া)

بدائع الصنائع: 3/164 زكريا
والأصل الذي عليه الفتوى في زماننا هذا في الطلاق بالفارسية أ إن كان فيه لفظ لا يستعمل إلا فى الطلاق فذالك اللفظ صريح يقع به الطلاق من غيرنية إذا أضيف إلى المرأة مثل أن يقول في عرف ديارنا ’دها كنم‘ لأن الصريح لا يختلف باختلاف اللغات

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ