মাসায়েল ২৪
সহযোগিতা

অনিচ্ছাসত্ত্বে তালাক দিলে তা কার্যকর হয়?

মুফতি শরীফ মালিক
•
৪ অক্টোবর, ২০২৬
৩০ বার পঠিত
অনিচ্ছাসত্ত্বে তালাক দিলে তা কার্যকর হয়?
শেয়ার করুন:

প্রশ্ন: আমি আমার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলছিলাম। হঠাৎ আমার মুখ থেকে সম্পূর্ণ অনিচ্ছাসত্ত্বে বের হয়ে গেল ‘তোমাকে তিন তালাক’ এখন আমি খুবই চিন্তিত। কেননা এটা আমার সম্পূর্ণ অনিচ্ছায় হয়েছে। জানার বিষয় হলো, অনিচ্ছাসত্ত্বে তালাক দিলে তালাক হবে কিনা? এবং এক্ষেত্রে শরীয়তের বিধান কি?

উত্তর: শরীয়া মতে স্ত্রীকে উদ্দেশ্য করে ইচ্ছায় বা অনিচ্ছায় এক শব্দে বা ভিন্ন ভিন্ন শব্দে যে কোনো উপায়ে তিন তালাক প্রদান করলে, স্ত্রীর উপর তিন তালাক কার্যকর হয়ে বিবাহ বন্ধন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনি অনিচ্ছায় আপনার স্ত্রীকে মোবাইলে ‘তোমাকে তিন তালাক’ বলায় তার উপর তিন তালাক কার্যকর হয়ে আপনাদের মধ্যকার বিবাহ বন্ধন সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে। তাই কথা বলার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।

সূত্র: বাহরুর রায়েক ৩/৪২৬ (যাকারিয়া), তাতারখানিয়া ৪/৩৯৬ (ফারুকিয়া), কুদুরি ৪৯৮ (বুশরা), ফাতহুল কাদির ৪/৫ (রশিদিয়া), বাযযযিয়া ১/১১১ (যাকারিয়া), আহসানুল ফতোয়া ৫/১৬৯ (যাকারিয়া)

البحر الرائق: 3/426، زكريا فيقع طلاق المخطئ وهو الذي يريد أن يتكلم بغير الطلاق فيسبق على لسانه الطلاق وكذا العتاق

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ