প্রশ্ন: মন্টু মিয়া তার স্ত্রীকে বলল, ‘তোমাকে এক’। এই কথা বলার সময় সে তালাকের নিয়ত করেছে। পরবর্তীতে একজন হুজুর বলল তালাক পতিত হবে না। জানার বিষয় হল, এমতাবস্থায় মন্টু মিয়ার স্ত্রীর উপর তালাক পতিত হবে কিনা? ইল্লতসহ বিস্তারিত জানাবেন।
উত্তর: শরীয়াহ মতে তালাকের আলোচনা বা ঝগড়ার সময় কিংবা মনে মনে তালাকের নিয়ত থাকাবস্থায় স্বামী কর্তৃক স্ত্রীকে লক্ষ্য করে ‘তোমাকে এক’ বলার ক্ষেত্রে তালাক শব্দ উল্লেখ না করলেও ব্যাকরণগতভাবে তা উহ্য থাকার ফলে এর দ্বারা তালাকে রজয়ি পতিত হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মন্টু সাহেব তার স্ত্রীকে ‘তোমাকে এক’ এই কথা বলার সময় তালাকের নিয়ত থাকায় তার স্ত্রীর উপর এক তালাকে রজয়ি পতিত হবে।
সূত্র: তুহফাতুল ফুকাহা ৩০১ (মারুফিয়া), আল মুখতার ৩০৯ (দারুস সিরাজ), খাইরুল ফতোয়া ৫/১১১ (যাকারিয়া), জাওহারাহ ২/১৬৭ (হক্কানিয়া), আন নুতাফ ২০৫ (এইচ এম সাইদ)





