মাসায়েল ২৪
সহযোগিতা

স্ত্রীকে ‘যার কাছে শান্তি পাবে তার কাছে চলে যাও’ বলার বিধান

মুফতি শরীফ মালিক
•
২৫ জুন, ২০২৬
১৬২৭ বার পঠিত
স্ত্রীকে ‘যার কাছে শান্তি পাবে তার কাছে চলে যাও’ বলার বিধান
শেয়ার করুন:

প্রশ্ন: মুহতারাম হুসাইন সাহেবের স্ত্রী কোনো এক প্রেক্ষাপটে স্বামীকে বলে, তোমার কাছে আমি কখনো শান্তি পাই নাই| উত্তরে হুসাইন সাহেব বলেন, যদি আমার কাছে শান্তি না-ই পাও তাহলে যার কাছে শান্তি পাবে, তার কাছে চলে যাও| জানার বিষয় হলো, উল্লেখিত সুরতে তালাক পতিত হবে কি-না? হলে কোন ধরণের তালাক পতিত হবে?

উত্তর: শরয়ি দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের সম্ভাব্য অর্থবহ ‘চলো যাও’ বা এ জাতীয় কোনো কেনায়া শব্দ বা বাক্য প্রয়োগ করত তালাকের নিয়ত করলে, এক তালাকে বায়েন পতিত হয়| অন্যথায় কোনো তালাকই হয় না|

সুতরাং প্রশ্নালোচ্য “যদি আমার কাছে শান্তি না পাও, তাহলে যার কাছে শান্তি পাবে তার কাছে চলে যাও” বাক্যটি তালাকের সম্ভাব্য কেনায়া বাক্য| ফলে তা প্রয়োগের সময় স্বামী তালাকের নিয়ত করলে এক তালাকে বায়েন পতিত হবে| অন্যথায় কোনো তালাক হবে না|

সূত্র: আল মুখতার ৩৫৯ (বুশরা), খুলাসাতুল ফতোয়া ২/৯৮ (রশিদিয়া), আন নুতাফ ২০৯ (এইচ এম সাইদ), শামি ৪/৫২২ (আযহার), হেদায়া ৩/১৮১ (বুশরা))

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ