প্রশ্ন —আমি এক ব্যক্তিকে কাপড়ের ব্যবসায় টাকা বিনিয়োগ করতে বলেছি এবং লাভের অংশ থেকে তাকে ৪০% দেব বলে নির্ধারণ করেছি, যা (ধারণা অনুযায়ী) আনুমানিক ৪০ থেকে ৬০ হাজারের মধ্যে হবে। এখন প্রশ্ন হলো, কোনো মাসে যদি অর্জিত লাভের ৪০% এর অনুপাত ৪০ হাজার টাকার কম আসে—যেমন ৩০ হাজার বা ৩৫ হাজার টাকা আসে, তবে কি আমি এমন পরিস্থিতিতে নিজের পক্ষ থেকে ৫ হাজার বা ১০ হাজার টাকা বাড়িয়ে তাকে লাভ দিতে পারব? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
উত্তর: ১. অংশীদারিত্ব (মুশারাকা) বা যৌথ ব্যবসায় (মুদারাবা) লাভের ৪০% অংশ নির্ধারণ করা সঠিক, তবে এর সাথে এই বিষয়টিও স্পষ্ট হওয়া উচিত যে, লোকসান বা পুঁজি (সম্পূর্ণ বা আংশিক) ডুবে যাওয়ার ক্ষেত্রে কী হবে। এই ব্যাপারে শিরকাত বা মুদারাবার যে শরয়ী নীতিমালা রয়েছে, তা ভালোভাবে বুঝে চুক্তির অন্তর্ভুক্ত করে নিন।
২. লাভ ৪০ থেকে ৬০ হাজার (টাকা) পর্যন্ত আসবে—এমনটি নির্ধারণ করা সঠিক নয়। এরপর লাভ কম আসার সুরতে এই নির্ধারিত পরিমাণের প্রতি লক্ষ্য রেখে নিজের পক্ষ থেকে টাকা বাড়িয়ে দেওয়া উক্ত না-জায়েজ চুক্তিরই অংশ হবে; সুতরাং এটি জায়েজ নয়।





