প্রশ্ন: যেকোনো অ্যাকাউন্ট যেমন ইউটিউব ইত্যাদিতে চার হাজার সাবস্ক্রাইবার অর্জন করে টাকার বিনিময়ে অন্য কারও কাছে বিক্রি করে দেওয়া, এই উপায়ে অ্যাকাউন্ট বিক্রি করা জায়েজ হবে কি না? চার হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ওয়াচ টাইম (ঘণ্টা) পূর্ণ করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, যার পর মানুষ এটি ৫ থেকে ১০ হাজার টাকায় কিনে নেয়।
একইভাবে পাবজি (PUBG) গেমেও দুই-তিন বছর গেম খেলেছি এবং এতে বিভিন্ন আউটফিট ও স্কিন অর্জন করা হয়। যারা নতুন খেলা শুরু করে, তারা আমাদের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকায় অ্যাকাউন্ট কিনে নেয়। আমাদেরও এতে প্রচুর সময় ব্যয় করতে হয় এবং তারা একটি বেশ ভালো মানের অ্যাকাউন্ট পেয়ে যায়, যার জন্য তাদের কোনো পরিশ্রম করতে হয় না। তাই আপনার কাছে প্রশ্ন হলো, এভাবে অ্যাকাউন্টের কেনাবেচা করা জায়েজ কি না?
উত্তর: শরয়ী দৃষ্টিতে সমাজে যে সব বৈধ বস্তুর কেনা-বেচার প্রচলন রয়েছে এবং লোকেরাও সেটাকে মূল্যমানের মনে করে, এমন বস্তুর কেনা-বেচা জায়েয। তবে অবৈধ কাজের জন্য তৈরি কৃত জিনিস কেনা-বেচা করা জায়েয নেই।
সুতরাং শরীয়ত সমর্থিত ইউটিউব চ্যানেল মৌলিখভাবে মাল না হলেও সমাজে তা মূল্যমান ও ক্রয়-বিক্রয়ের যোগ্য হওয়ায় তার কেনা-বেচার অবকাশ রয়েছে। আর পাবজি গেইম যেহেতু নাজায়েয, তাই তার একাউন্ট সামাজিকভাবে স্বীকৃত পণ্য হলেও কেনা-বেচা করা নাজায়েয।
উল্লেখ্য, পণ্যের ডিমান্ড বৃদ্ধির লক্ষ্যে প্রতারণার আশ্রয় নেয়া মারাত্মক গোনাহ। যেমন টাকা দিয়ে বট ফলোয়ার বৃদ্ধি করে আসল ফলোয়ার হিসেবে প্রকাশ করা।
শরয়ী প্রমাণাদি






