মাসায়েল ২৪
সহযোগিতা
রবিবার, ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
প্রশ্ন করুন

ইএমআই (EMI) এর মাধ্যমে ক্রয়-বিক্রয়

মুফতি শরীফ মালিক
•
১৪ নভেম্বর, ২০২৬
১০ বার পঠিত
ইএমআই (EMI) এর মাধ্যমে ক্রয়-বিক্রয়
শেয়ার করুন:

প্রশ্ন: আমি একজন দোকানদার। অনেক ব্যাংকের প্রতিনিধি আমার কাছে আসেন এবং বলেন যে, আপনি যেকোনো পণ্য আমাদের মাধ্যমে বিক্রি করুন। এতে আমার কাজ শুধু এতটুকু যে, আমি গ্রাহককে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব। এরপর ব্যাংক আমাকে আমার পণ্যের নগদ মূল্য পরিশোধ করে দেয় এবং গ্রাহকের কাছ থেকে তারা নিজেদের হিসাব অনুযায়ী-চাই তা লাভের সাথে কিস্তিতে হোক কিংবা লাভ ছাড়া হোক বা তাদের উভয়ের মধ্যে যে চুক্তিতেই মীমাংসা হোক-তা আদায় করে। এতে আমাদের কোনো লেনদেন বা সম্পর্ক থাকে না। শরীয়তের দৃষ্টিতে কি এমনটা করা আমাদের জন্য জায়েজ? কারণ এখন বেশিরভাগ লেনদেন এভাবেই সম্পন্ন হচ্ছে। হানাফী ফিকহের আলোকে উত্তর প্রত্যাশা করছি।

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: শরয়ী দৃষ্টিতে নগদে কমমূল্যে আর বাকীতে-বেশী মূল্যে ক্রয়-বিক্রয় বৈধ এবং দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি জামিন হয়ে মূল্য পরিশোধ করার অবকাশ আছে। আর কাউকে ঋণ দিয়ে মুনাফা গ্রহন করা সুদ হিসাবে বিবেচিত হয়।

সুতরাং EMI এর সুরতে ব্যাংক ক্রেতার পক্ষ থেকে মূল্য পরিশোধ করার ক্ষেত্রে যদি ক্রেতার থেকে কিস্তির বিনিময়ে বিক্রিত মূল্যাতিরিক্ত কোন মুনাফা গ্রহণ না করে, তাহলে উক্ত চুক্তি বৈধ বলে বিবেচিত হবে। অন্যথায় ঋণের বিনিময়ে সার্ভিস চার্জ ছাড়া ভিন্নভাবে মুনাফা গ্রহন করলে তা সুদ হিসাবে গণ্য হবে। এবং ব্যাংকের সাথে কৃত লেনদেন বৈধ হবে না।

শরয়ী প্রমাণাধি

فقه البيوع: 1/452 (الحرا
وقد يقع دفع الثمن عن طريق بطاقة الائتمان (Credit Card) وخلاصة هذه العملية أن بعض البنوك تصدر هذه البطاقات وتعطيها لعملائها لقاء رسوم محددة وللبنوك تعاقد مع التجار بأن حامل هذه البطاقة حينما يشترى منهم بضاعة أو خدمة متقومة ... وقد يدفع الثمن إلى التاجر بنفسه بعد حسم عمولته، ويحصل على ذلك الثمن من المشترى حامل البطاقة في مدة معلومة، فإن لم يؤد المشترى ذلك الثمن في مدة محددة ، فإن مصدر البطاقة يتقاضى عليها فائدة ربوية
بحوث في قضايا: 2/164 (دار العلوم كراتشي
وإن حقيقة هذه العلاقة : أن مصدر البطاقة يقبل حوالة دين حامل البطاقة، لصالح التاجر الذي يقبل البطاقة؛ فحامل البطاقة محيل والتاجر محتال، والمصدر محتال عليه، وعلى أساس هذه الحوالة يسدد المصدر دين حامل البطاقة إلى التاجر، ثم يرجع على حامل البطاقة
وأما الربا، فإنه يتحقق بإعطاء زيادة من المستقرض إلى المقرض، وليس في العكس، فلو أعطى مقرض شيئاً للمستقرض، علاوة على القرض، فإنه تبرع محض لا يلزم منه الربا
المعايير الشرعية: 1/77 (عوفي
2/1/2 خصائص بطاقة الحسم الفوري
١/١/٢ تصدر هذه البطاقة من المؤسسة لمن له رصيد في حسابه
٢/١/٢ تخول هذه البطاقة لحاملها السحب، أو تسديد أثمان السلع والخدمات بقدر رصيده المتاح، ويتم الحسم منه فورا ولا تخوله الحصول على ائتمان
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ