প্রশ্ন: আমরা তিন সঙ্গী অংশীদারিত্বের (পার্টনারশিপ) ভিত্তিতে একটি স্কুল খুলেছি, যেখানে সময় এবং টাকা সমানভাবে দেওয়ার কথা ছিল। এখন দুই পক্ষ তো স্কুল চালাচ্ছে এবং সময়ও দিচ্ছে, কিন্তু তৃতীয় পক্ষ শুধু টাকা দিচ্ছে কিন্তু সময় দিচ্ছে না। এমতাবস্থায়, প্রথম দুই পক্ষ তাদের ডিউটির (দায়িত্ব পালনের) জন্য বেতন নিতে পারবে কি পারবে না? অথচ তৃতীয় পক্ষ সময় দিচ্ছে না, এবং উভয়ের অংশীদারিত্বও এই ভিত্তিতেই হয়েছিল যে সময় এবং টাকা সমানভাবে দেওয়া হবে। দয়া করে সঠিক উত্তর জানাবেন। কুরআন-হাদিসের রেফারেন্সসহ। জাযাকাল্লাহু খাইরান।
: উত্তর
শরয়ী দৃষ্টিতে যৌথ কোন কার্যক্রমে চুক্তি যেভাবে সংর্ঘটিত হয়, লভ্যাংশ সেভাবেই বণ্টিত হয়।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে আপনাদের চুক্তিতে যদি টাকা এবং সময় (শ্রম) উভয়টার জন্য আলাদা আলাদা পারিশ্রমিক নির্ধারণ করে থাকেন, তাহলে আপনারা দুইজন এখন থেকেই আপনাদের শ্রমের বিনিময় নিতে পারবেন, তৃতীয় পক্ষ শ্রমের কোন পারিশ্রমিক পাবে না।
আর যদি চুক্তিতে টাকা এবং সময়ের জন্য আলাদা আলাদা পারিশ্রমিক নির্ধারিত না থাকে, তাহলে এই পর্যন্ত সকলেই-লভ্যাংশ সমানভাবে পাবে। তবে আপনাদের শ্রমের বিনিময়ে-বেতন নিতে চাইলে এ অনুযায়ী চুক্তি নবায়ন করার পরে নিতে পারবেন।
শরয়ী প্রমাণাদি
رد المحتار: 4/321 (.....)






