মাসায়েল ২৪
সহযোগিতা
রবিবার, ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
প্রশ্ন করুন

পণ্যের ট্রেডমার্ক এর ব্যাপারে সন্দেহ হলে করণীয় কী

মুফতি শরীফ মালিক
•
১৪ নভেম্বর, ২০২৬
১৪ বার পঠিত
পণ্যের ট্রেডমার্ক এর ব্যাপারে সন্দেহ হলে করণীয় কী
শেয়ার করুন:

প্রশ্ন: জনাব, একটি কাপড় যাতে "Made in England" (ইংল্যান্ডে তৈরি) লেখা রয়েছে। এটি দুবাই থেকে কুয়েতে আসে নির্বিঘ্নে, বৈধভাবে এবং কাস্টমস শুল্ক পরিশোধ করে। কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে যে কাপড়টি চীনের (চায়নার)। কিন্তু লেখা রয়েছে ইংল্যান্ড। পুরো মার্কেট এটি বিক্রি করছে এবং মুনাফা অর্জন করছে। আমাদের কী করা উচিত, এটি কি জায়েজ ?

الجواب باسم ملهم الصدق والصواب
حامدًا ومصليًا وبعد

উত্তর: শরয়ী দৃষ্টিকোণে ব্যবসা-বাণিজ্যে ধোঁকা, প্রতারণা ও মিথ্যার আশ্রয় গ্রহণ করা নাজায়েয। এতে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় বটে, তবে এতে বেচা-কেনার চুক্তি অবৈধ হয়ে যায় না। আর শরীয়তে দলিল প্রমাণ ছাড়া শুধু সন্দেহের উপর কোনো বিধান প্রযোজ্য হয় না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নিছক সন্দেহের ভিত্তিতে Made in England লিখিত কাপড়কে কোন দলিল-প্রমাণ ছাড়া চায়না কাপড় হিসেবে সন্দেহ করা গ্রহণযোগ্য নয়। তবে আপনি যেহেতু সেটি ইংল্যান্ড থেকে হওয়ার ক্ষেত্রে সন্দিহান, তাই যথাসাধ্য যাচাই ও অনুসন্ধানপূর্বক বাস্তবতা উদ্ঘাটন করতঃ কেনাবেচা করা হবে সততা ও স্বচ্ছতার পরিচায়ক। আর সেই সীলের বাস্তবতা যা-ই হোক না কেন তা বিক্রি করে মুনাফা ভোগ করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধোঁকা ও প্রতারণার আশ্রয় নেয়া মারাত্মক গুনাহ।

শরয়ী প্রমাণাদি

اعلاء السنن: 14/54
من علم بسلعته عيبا لم يجز بيعها حتى يبينه للمشتري فإن لم يبينه فهو آثم عاص نص عليه أحمد لما روى حكيم بن حزام‏,‏ عن النبي صلى الله عليه وسلم: - البَيِّعانِ بالخيارِ ما لَم يَتَفَرَّقا، فإن صَدَقا وبَيَّنا بورِك لهما في بَيعِهما، وإن كَذَبا وكَتَما مُحِقَ بَرَكةُ بَيعِهما
شرح المجلة: 1/18 (رشيدية
ما ليس ثابتا بيقين لا يثبت بالشك كالثابت بيقين لايوزل بالشك
رد المحتار: 7/221 (رشيدية
قوله؛ لأن الغش حرام) ذكر في البحر أول الباب بعد ذلك عن البزازية عن الفتاوى: ‌إذا ‌باع ‌سلعة معيبة، عليه البيان وإن لم يبين قال بعض مشايخنا يفسق وترد شهادته
فتاوى اللجنة الراغة: 13/215
يجب على البائع بيان مافي السلعة من عيب بصدق ولايحل له كتمان ما فيها من العيوب لان ذلك من الغش
فتاوى عثماني: 3/105 (معارف القرآن
پاکستان کی بنی ہوئی مصنوعات پر ایسا جملہ لکھنا جس سے اس کے امریکا یا اٹلی میں بنے کا دعویٰ کیا گیا ہو، صریح غلط بیانی ہے، جس کی شرعاً بالکل اجازت نہیں ہاں! اگر کسی اور نے یہ جملہ لکھ دیا اور پھر آپ کو بیچنا پڑا تو لکھنے کا گناہ لکھنے والے کے سر ہوگا، آپ یہ کہہ کر عہدہ برآ ہو سکتے ہیں کہ اگر چہ اس پر لکھا ہوا کچھ اور ہے لیکن یہ پاکستان کا بنا ہوا ہے۔ رہا یہ عذر کہ لوگ ان مصنوعات کو اس کے بغیر خریدتے نہیں ہیں، تو اس کی وجہ سے غلط بیانی جائز نہیں ہو سکتی ۔
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ