মাসায়েল ২৪
সহযোগিতা

বিকাশ, রকেট ও নগদ এর ব্যবসা করা

মুফতি শরীফ মালিক
•
২০ অক্টোবর, ২০২৬
৮ বার পঠিত
বিকাশ, রকেট ও নগদ এর ব্যবসা করা
শেয়ার করুন:

প্রশ্ন: মুহতারাম, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের দেশে বিকাশ, রকেট, ও নগদ ব্যবসার যেই প্রচলন রয়েছে এই ব্যবসা আপাতত আমার জন্য নিরাপদ ও সাধ্যের মধ্যে মনে হচ্ছে।

আমার জানার বিষয় হলো, দেশে প্রচলিত বিকাশ ও নগদ এর ব্যবসা করা ও এই ব্যবসায় অর্থ বিনিয়োগ করা জায়েয কিনা? প্রমাণসহ জানালে চির কৃতজ্ঞ থাকবো।

নিবেদক

মো: আল আমিন

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: ইসলামী শরীয়ায় ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করা হয়েছে। অতএব যে ব্যবসায় সুদের নূন্যতম মিশ্রণ ঘটবে তা না জায়েয বলে গণ্য হবে। এতদভিন্ন সুদসহ শরীয়া পরিপন্থী কোন বিষয় বিদ্যমান না থাকলে উক্ত ব্যবসা বৈধ বলে বিবেচিত।

সুতরাং বর্তমানে দেশে প্রচলিত মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ব্যবসার মৌলিক কার্যক্রম তথা:

(১) টাকা আদান-প্রদান এবং এক্ষেত্রে কোম্পানী কর্তৃক নির্ধারিত ফি গ্রহণ, অবশ্য কোম্পানী কর্তৃক মৌন অনুমতি থাকলে অতিরিক্তি গ্রহণেরও অবকাশ আছে।

(২) ফ্লেক্সিলোড , এমবি ক্রয়-বিক্রয় ইত্যাদি কার্যক্রম শরীয়ত পরিপন্থী না হওয়ায় তা জায়েয বলে গণ্য। অবশ্য এ ক্ষেত্রে অ্যাকাউন্টে থাকা জমা টাকার উপর ভিত্তি করে যে লাভ দেয়া হয় তা সুদের অন্তর্ভুক্ত হওয়ায় তা নেয়া বৈধ হবে না।

الأدلة الشرعية
بدائع الصنائع: 10/656 (دار الحديث
الذي يرجع إلى نفس القرض : فهو أن لا يكون فيه جر منفعة ، فإن كان لم يجز ، نحو ما إذا أقرضه دراهم غلة ، على أن يرد عليه صحاحا، أو أقرضه وشرط شرطا له فيه منفعة ؛ لما روي عن رسول الله - صلى الله عليه وسلم - أنه { نهى عن قرض جر نفعا } ؛ ولأن الزيادة المشروطة تشبه الربا ؛ لأنها فضل لا يقابله عوض ، والتحرز عن حقيقة الربا ، وعن شبهة الربا واجب هذا إذا كانت الزيادة مشروطة في القرض ، فأما إذا كانت غير مشروطة فيه ولكن المستقرض أعطاه أجودهما ؛ فلا بأس بذلك ؛
الفتاوى الهندية: 3/191 (دار الفكر
قال محمد رحمه الله تعالى في كتاب الصرف إن أبا حنيفة رحمه الله تعالى كان يكره كل قرض جر منفعة قال الكرخي هذا إذا كانت المنفعة مشروطة في العقد بأن أقرض غلة ليرد عليه صحاحا أو ما أشبه ذلك فإن لم تكن المنفعة مشروطة في العقد فأعطاه المستقرض أجود مما عليه فلا بأس به
دار العلوم ديوبند كي فتاوى: سوال نمبر: 166109
سوال:کیش بیک کا حکم کیا ہے ؟بعض اوقات ویلٹ میں پیسہ لوڈ کرنے پر بہی کیش بیک ملتاہے اوربعض اوقات آن لائن اشیاء خریدنے پر بہی ملتا ہے ۔
جواب :ویلٹ میں پیسہ لوڈ کرنے پر یا بعض اوقات آن لائن اشیا کی خریداری پر جو کیش بیک ملتا ہے، یہ ترغیبی انعام ہے اور جائز ہے۔
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ