প্রশ্ন-এক ব্যক্তি হাসপাতালের সাথে সংলগ্ন (সংযুক্ত) একটি মেডিকেল স্টোর নেওয়ার জন্য ডাক্তারকে (যিনি হাসপাতালের মালিক) ডিপোজিট হিসেবে একটি বড় অঙ্কের টাকা দেয় এবং কিছু বছরের জন্য সে এই মেডিকেল স্টোরটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই শর্তাবলীর সাথে যে, মেয়াদ শেষে তার ডিপোজিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এবং এই মেডিকেল স্টোর থেকে অর্জিত মুনাফায় ডাক্তারেরও অংশ থাকবে (৫০ শতাংশ বা উভয়ের সম্মতিতে যা নির্ধারণ করা হয়)।
এমনটা করা কি জায়েজ (বৈধ) হবে? ডাক্তারের জন্য কি মেডিকেলের মুনাফা থেকে নিজের অংশ নেওয়া জায়েজ হবে এবং মেডিকেল স্টোরের মালিকের জন্য কি ডাক্তারকে মেডিকেলের মুনাফা থেকে কিছু অংশ দেওয়া জায়েজ হবে। মনে রাখবেন যে, এই মেডিকেল স্টোরের কোনো ভাড়া নেই। যদি এটি জায়েজ না হয়, তবে এটি জায়েজ বা বৈধ হওয়ার সুরত কী হতে পারে?
উত্তর: ফকীহগণের বিশ্লেষণধর্মী বক্তব্যের আলোকে একপক্ষ শ্রম-পুজি এবং অপরপক্ষ স্থাবর সম্পদ বিনিয়োগের মাধ্যমে পার্টনারশিপে ব্যবসা করতঃ অর্জিত মুনাফা উভয় পার্টনারের মাঝে পার্সেন্টিজ/শতকরা হারে বণ্টনের শর্তে ব্যবসা করা জায়েজ আছে। তবে অবশ্যই যার পুজির পাশাপাশি কর্ম থাকবে সে যার কর্ম থাকবে না (Sleeping Partner) তার থেকে বেশি পার্সেন্টের অধিকারী হবে।
অতএব, প্রশ্নোক্ত ব্যক্তি কর্তৃক ডাক্তার (হাসপাতাল মালিক) থেকে মেডিকেল স্টোরটি পার্সেন্টিজ/শতকরা হারে মুনাফা প্রদানের শর্তে নিয়ে তাতে নিজস্ব শ্রম-পুঁজি বিনিয়োগ করে ব্যবসা করা বৈধ হবে। তবে উক্ত ব্যক্তির পুজি ও কর্ম উভয়টি থাকায় বেশি পার্সেন্ট-এর মালিক হবে। পরস্পর সম্মতি থাকলেও ডাক্তারকে ৫০% বা এর চেয়ে বেশি দেওয়া বৈধ হবে না।
শরয়ী প্রমাণাদি






