মাসায়েল ২৪
সহযোগিতা
শুক্রবার, ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
প্রশ্ন করুন

মহিলাদের চাকুরী করার শরয়ী ‍দৃষ্টিকোণ

মুফতি শরীফ মালিক
•
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৭৫৭ বার পঠিত
মহিলাদের চাকুরী করার শরয়ী  ‍দৃষ্টিকোণ
শেয়ার করুন:

প্রশ্ন: জনাব, আসসালামু আলাইকুম, হুজুর আমার স্ত্রী চাকুরী করতে চায়, বর্তমান যুগের অবস্থা ভালনা, তাই আমি রাজি নাই, কিন্তু সে বুঝতে চায়না, সে বলে চাকুরী করবেই, আমি আমার স্ত্রীর যাবতীয় খরচ বহন করছি। চাকরি করিওনা বললে সে অনেক রাগ করে এবং বলে চাকরি করা না-কি তার অনেক দিনের আশা। এখন আমি কি করব? দয়া করে জানাবেন. আর ব্যাংক এ চাকুরী করা যাবে কিনা?

الجواب باسم ملهم الصدق والصواب
উত্তর:  ১. ইসলাম নারী পুরুষ প্রত্যেকের জিম্মাদারী ও দায়িত্ব পৃথকভাবে বন্টন করে দিয়েছে। বাহিরের সকল দায়িত্ব স্বামীর কাঁধে অর্পিত। আর ঘরের কাজ ও সন্তান লালন-পালন বা আভ্যন্তরীণ দায়িত্বগুলো স্ত্রীর উপর ন্যাস্ত। পাশাপাশি শরীয়তের নিষিদ্ধ কাজ ব্যতিত সকল বৈধ আদেশের ক্ষেত্রে স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা আবশ্যক। হযরত আলী রা.ও ফাতেমা রা. এর পারিবারিক জীবন এ ব্যাপারে এক উজ্জল দৃষ্টান্ত।
সুতরাং, আপনি যেহেতু আপনার স্ত্রীর যাবতীয় খরচাদি বহন করছেন, তাই আপনার ইচ্ছার বিপরীতে তার জন্য কোন ধরণের চাকরি করে অর্থ উপার্জন করা জায়েয নেই। তবে যদি আপনার স্ত্রী ঘরোয়া সবগুলো দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে, এদিকে পুরুষ মহিলার আলাদাভাবে শরয়ী পর্দা রক্ষার শতভাগ নিশ্চয়তাসহ কাজ করার সুযোগ সৃষ্টি হয়, স্বামীও এতে সম্মাতি প্রদান করে, এমন পরিবেশে পর্দার সাথে দ্বীনি খেদমত অথবা দুনিয়াবী বৈধ কোন চাকরি করে অর্থ উপার্জন বৈধ হবে।
শরীয়তের এ সকল বিধান স্ত্রীকে আন্তরিক পরিবেশে শুনানোর পরেও যদি আপনার স্ত্রী সংশোধন না হয় তাহলে উভয়ের অভিভাবক ও মুরুব্বিদের মাধ্যমে তাকে বুঝানোর চেষ্টা করুন। পাশাপাশি আপনার স্ত্রীর জন্য ধর্মীয় শিক্ষা-দীক্ষার ব্যবস্থা করে ইসলামী জীবন গড়ে তুলুন।
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ