মাসায়েল ২৪
সহযোগিতা

মালিকের অনুমতি ছাড়া ভাড়াকৃত দোকান অন্য কাউকে ভাড়া দেওয়া

মুফতি শরীফ মালিক
•
৩০ সেপ্টেম্বর, ২০২৬
১২ বার পঠিত
মালিকের অনুমতি ছাড়া ভাড়াকৃত দোকান অন্য কাউকে ভাড়া দেওয়া
শেয়ার করুন:

প্রশ্ন : —যায়েদ আমরকে একটি দোকান ভাড়া দিয়েছে এবং এই শর্ত দিয়েছে যে, এটি অন্য কারো কাছে ভাড়া দিতে পারবে না। যায়েদ সেই দোকানটি পরবর্তীতে কম ভাড়ায় অন্যকে দিয়ে দিয়েছে। এই মাসআলার শরিয়তি সমাধান জানিয়ে বাধিত করবেন। জাজাকুমুল্লাহু খাইরান (আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন)।

উত্তর: আমর (ভাড়াটিয়ার) জন্য দোকানটি পরবর্তীতে অন্য কারো কাছে ভাড়া দেওয়া জায়েজ হয়নি, যেহেতু যায়েদ পরবর্তীতে অন্য কাউকে ভাড়া দিতে নিষেধ করেছে। তবে মালিকের নিষেধাজ্ঞা না থাকলে সংস্কার বা বর্ধিতকরনপূর্বক অন্যত্রে ভাড়া দেয়া জায়েয। হুবহু অবস্থায় অন্য কারো কাছে ভাড়া দেয়ার অনুমিত নেই।

আল্লামা শামী রহ. বলেন:
"ভাড়াটিয়ার জন্য তার ভাড়া নেওয়া জিনিসটি (যেমন: সওয়ারি বা পরিধেয় পোশাক) মালিকের অনুমতি ছাড়া অন্য কারো কাছে ভাড়া দেওয়ার অধিকার নেই।" (আদ-দুররুল মুখতার ওয়া হাশিয়াতু ইবনি আবেদীন: ৮/৪৭৭)

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ