স্বামী স্ত্রীকে ফোনে বলল। তুই ফোন উঠাস না কেন, বৌ: আমি কাজে ছিলাম তাই। তখন স্বামী বলল: তাহলে শুন এক তালাক দুই তালাক তিন তালাক জা মাগির জি। আমার জানার বিষয় হলো এখন স্ত্রীর কী করণীয়? মোহরের টাকা আদায় করে না থাকলে পাবে কিনা? ইদ্দত কোথায় পালন করবে? এবং খরচ কে বহন করবে?
এই তালাকের কারনে স্বামী গোনাহগার হবে কিনা?
শরয়ীদৃষ্টিতে তালাক একটি অপছন্দনীয় বৈধ কাজ। কথায় কথায় তালাক প্রদান বা এক সাথে তিন তালাক দেওয়া সামাজিক ও শরয়ী উভয় দৃষ্টিকোণে মারাত্মক অন্যায় ও গুণাহের কাজ। এতদসত্বেও যদি কেউ নিজ স্ত্রীকে উদ্দেশ্যকরে সুস্থজ্ঞানে একসাথে তিন তালাক উচ্চারণ করে তাহলে তা পতিত হয়ে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। আর শরয়ী দৃষ্টিকোনে সংগমকৃত তালাক প্রাপ্তাস্ত্রীর নির্ধারিত মহর বাকী থাকলে তা স্বামীর উপর ঋণ হিসেবে গণ্য হয়। ইদ্দত পালনের সময়ের খোর পোষের ব্যবস্থা স্বামীকেই করতে হয়। আর স্ত্রীর জন্য স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করার বিধান রয়েছে, তবে স্বামী যদি রাজি হয় তাহলে অন্য কোন নিরাপদ ঘরেও ইদ্দত পালন করতে পারবে।
সুতরাং, প্রশ্নোক্ত সূরতে স্ত্রী সংগমকৃত হয়ে থাকলে তার উপর তিন তালাক পতিত হওয়ায় এখন তার জন্য করণীয় হলো সম্পূর্নরূপে স্বামী থেকে বিচ্ছেদ হয়ে গিয়ে পরিপূর্ণরূপে পর্দা রক্ষা করে স্বামীর ঘরে বা স্বামীর সম্মতিতে বাবার ঘরে ইদ্দত পালন করবে। মহরের টাকা আদায় না থাকলে তা স্বামী থেকে দাবী করে নিতে পারবে। আর ইদ্দতকালীন সময়ের খোরপোষের খরচ স্বামী বহন করবে। একসাথে তিন তালাক দেয়া শরীয়তে বিদআত গণ্য হওয়ায় এর কারণে স্বামী গুনাহগার হবে।



