নিজস্ব প্রতিবেদক-
বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে (আলিয়া মাদরাসা) 'সহকারী মৌলভী (কারী)' এবং 'ইবতেদায়ী কারী' পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শর্তাবলি পুনর্নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ জুন) তারিখে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে-
সহকারী মৌলভী (কারী): প্রার্থীকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল (মুজাক্কিব)/আলিম (মুজাক্কিব মাহির) উত্তীর্ণ হতে হবে এবং সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। অথবা, সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত/দারসে কেরাত/কারী/হাফিজে কুরআন উত্তীর্ণ সনদের পাশাপাশি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রি থাকতে হবে।
ইবতেদায়ী কারী: প্রার্থীকে 'আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ' থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) ডিগ্রিসহ ৬টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত/হিফজুল কুরআন সনদপ্রাপ্ত হতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সমগ্র শিক্ষা জীবনে যেকোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে। এছাড়া উভয় পদের জন্যই চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে (তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
-আওয়ার ইসলাম
আলিয়ায় নিয়োগে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ, সুযোগ পাবেন কওমিপড়ুয়ারাও
মুফতি শরীফ মালিক
•২৪ জুন, ২০২৬
১৫০১ বার পঠিত

শেয়ার করুন:
শ
মুফতি শরীফ মালিক
লেখকমুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক
শেয়ার করুন:
সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ

সংবাদ প্রচারের শরয়ী নীতিমালা ও সামাজিক দায়বোধ
৬ নভেম্বর, ২০২৬•২৯২

ঢাকায় আসছেন শাইখুল ইসলাম মুফতি তাকী উসমানী
১ নভেম্বর, ২০২৬•১২২৪

মক্কায় মসজিদের ভেতর অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর
১৫ অক্টোবর, ২০২৬•৯৩৮

কওমী মাদরাসার উস্তাদদের উদ্দেশ্যে মুফতি তাকী উসমানী (হাফি.) এর গুরুত্বপূর্ণ নসীহত
১৩ অক্টোবর, ২০২৬•৬৮০

