মাসায়েল ২৪
সহযোগিতা

মুফতি তাকি উসমানী সাহেবের নামে ছড়িয়ে পড়া অডিও AI জেনারেটেড

মুফতি শরীফ মালিক
•
২৯ সেপ্টেম্বর, ২০২৬
৩২২ বার পঠিত
মুফতি তাকি উসমানী সাহেবের নামে ছড়িয়ে পড়া অডিও AI জেনারেটেড
শেয়ার করুন:

শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেবের কণ্ঠে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক অডিও বা বক্তব্যগুলো সম্পূর্ণ ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা ডিপফেক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তার নাম ব্যবহার করে বেশ কিছু ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। তিনি এমন কোনো বক্তব্য দেননি।

বাংলাদেশের প্রখ্যাত আলেম, তাকি উসমানী সাহেবের সরাসরি ছাত্র মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব বিষয়টি নিশ্চিত করেছেন।

তাই আমাদের করণীয় হলো:

১. অফিশিয়াল মাধ্যম যাচাই করা: মুফতি তাকি উসমানী সাহেবের কোনো ফতোয়া বা বিবৃতি যাচাই করতে তার অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট অথবা বিশ্বস্ত ও দায়িত্বশীল বিশেষ করে তার ছাত্র বা দেওবন্দি ঘরানার মূলধারার গণমাধ্যমের সহায়তা নিন।

২. এআই প্রযুক্তির ব্যাপারে সতর্ক থাকা: বর্তমানে ইন্টারনেটে যেকোনো বিখ্যাত মানুষের কণ্ঠ হুবহু নকল করে উস্কানিমূলক কথা বলানো সম্ভব। তাই হুট করেই কোনো অডিও ক্লিপ শুনে তা বিশ্বাস বা শেয়ার করবেন না।

রাসূল স. ইরশাদ করেন:

«كفى بالمرء كذبًا أن يحدّث بكل ما سمع»

"কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে (যাচাই-বাছাই ছাড়াই) তা-ই বর্ণনা করে বেড়ায়।" (বুখারী, মুসলিম)

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ