মাসায়েল ২৪
সহযোগিতা

স্ত্রীর আগের সংসারের মেয়ে ও ছেলের বৌ এর সাথে দেখা দেয়ার বিধান

মুফতি শরীফ মালিক
•
২০ অক্টোবর, ২০২৬
১০ বার পঠিত
স্ত্রীর আগের সংসারের মেয়ে ও ছেলের বৌ এর সাথে দেখা দেয়ার বিধান
শেয়ার করুন:

প্রশ্ন: জনাব মুফতি সাহেব, আমার স্ত্রীর আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে বিবাহ করেছে তার একজন পুত্র বধুও রয়েছে।

জানার বিষয় হলো, আমি আমার স্ত্রীর উক্ত পুত্রবধু ও মেয়ের সাথে দেখা দেওয়ার অনুমতি আছে কিনা?

নিবেদক

আব্দুল হালীম

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: ইসলামী শরীয়া মতে নিজের সহবাসকৃত স্ত্রীর অন্য স্বামীর ঔরষজাত কন্যা তার জন্য স্থায়ী মাহরাম বলে গণ্য হয়। পক্ষান্তরে উক্ত স্ত্রীর ছেলের বউ মাহরাম বলে গণ্য হয় না। আর শুধু স্থায়ী মাহরামের সঙ্গে দেখা সাক্ষাত বৈধ।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার সহবাসকৃত স্ত্রীর অন্য স্বামীর ঔরষজাত কন্যা-সন্তান আপনার জন্য স্থায়ীভাবে হারাম হওয়ায় তার সাথে দেখা সাক্ষাত বৈধ বটে, তবে পুত্রবধুর সাথে হুরমতের কোন সম্পর্ক নেই, তাই তার সঙ্গে দেখা সাক্ষাত বৈধ হবে না।

الأدلة الشرعية
سورة النساء: الأية 23
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
الدر المختار: 4/110 (مكتبة الأزهر
و حرم بالمصاهرة بنت زوجته الموطوءة
رد المحتار: 4/105 (زكريا
ولا تحرم بنت زوج الام ولا أمه ولا أم زوجة الاب ولا بنتها ولا أم زوجة ابن ولا بنتها ولا زوجة الربيب ولا زوجة الراب
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ