মাসায়েল ২৪
সহযোগিতা

নিবন্ধন ফি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা

মুফতি শরীফ মালিক
•
২০ অক্টোবর, ২০২৬
১৪ বার পঠিত
নিবন্ধন ফি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা
শেয়ার করুন:

প্রশ্ন: মুহতারাম , আমরা। একটি সংগঠনের শিরোনামে সিরাত, ইসলামি তাহযিব ও ইতিহাসভিত্তিক একটি প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে এসব বিষয়ে প্রশিক্ষণের আয়োজনও রয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য জনপ্রতি একশো টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে যা প্রতিযোগিতা পরিচালনার ব্যায় নির্বাহে ব্যবহৃত হয়। প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কৃত করা হবে । তবে তা এই ফি দিয়ে নয় ।

জানার বিষয় হলো, এভাবে প্রতিযোগিদের কাছ থেকে নিবন্ধন ফি নিয়ে প্রশিক্ষণ মূলক প্রতিযোগিতা পরিচালনার শরয়ি বৈধতা আছে কি ? মাসআলাটির শরয়ি হুকুম জানিয়ে বাধিত করবেন ।

মুস্তাাফতি

আতিক ,কায়রো।

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: শরয়ী দৃষ্টিতে শরীয়ত পরিপন্থি নয় এমন প্রশিক্ষণমূলক প্রতিযোগিতা পরিচালনা করা ও তাদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা মৌলিকভাবে বৈধ এবং এক্ষেত্রে সার্বিক খরচ বাবদ প্রতিযোগীদের থেকে নিবন্ধন ফি গ্রহণ করাও শরীয়ত সম্মত। তবে শর্ত হলো, প্রতিযোগতিায় উত্তীর্ণদের পুরস্কার প্রদান তাদের নিবন্ধনকৃত টাকা ছাড়া ভিন্ন কোন ফান্ড বা তৃতীয় পক্ষ থেকে হতে হবে। অন্যথায় তা জুয়ার অন্তর্ভুক্ত হয়ে হারাম সাব্যস্ত হবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার প্রদান ভিন্ন ফান্ড থেকে হওয়ায় তা জুয়ার অন্তর্ভুক্ত হবে না। বিধায় এজাতীয় প্রশিক্ষনমূলক প্রতিযোগিতা বৈধ হবে এবং সেক্ষেত্রে সার্বিক খরচ বাবদ নিবন্ধন ফি গ্রহণ করাও বৈধ ও শরিয়ত সম্মত।

الأدلة الشرعية
كنزالدقائق(3\527 مكتبة البشري): المسابقة بالفرس والابل والأرجل والرمي جائزة.وحرم شرط الجعل من الجانبين لا من احدالجانبين استحسانا
الدرالمنتقي(3\216 مكتية المنار) تجوز المسابقة بالسهام....وان شرط فيها جعل من احدي الجانبين او من ثالث لاسبقهما جاز استحسانا أي حل وطاب الا أنه لا يصير مستحق
دار الافتاء جامعۃ العلوم الاسلامیۃ بنوری ٹاؤن: فتوی نمبر :143101200405
سوال ٹورنامنٹ میچ کی فیس دینااورپھرجیتنے کےبعد جو پیسے ملیں وہ لینا جائز ہے یاناجائز ؟
جواب ٹورنامنٹ میچ فیس اگرصرف انتظامات کرنےکےلیے وصول کی جائے جیتنےوالی ٹیم کو انعام میں یہ رقم نہ دی جائے بلکہ انعام کوئی تیسرافریق یا انتظامیہ اپنےطورپر دے تو جائز ہےاوراگرانعام میں یہی جمع شدہ رقم دی جائےتو جائزنہیں ہے اس صورت میں یہ جوئے کی ایک شکل ہے۔ فقط واللہ اعلم
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ