প্রশ্ন: জনাব, আমি হোসনে আরা আক্তার। আমি গত চার বছর যাবত এক জেনারেল শিক্ষীত ধার্মিক ইসলাম প্রিয় মানুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হই। আমি তার সাথে থাকার পর জানাতে পারি মহিলাদের পর্দা করা ফরজ। তাই আমি যথাসাধ্য পর্দা করি। কিন্তু কিছুদিন পূর্বে আমার এক ফুফাতো ভাই আমার সাথে কথা বলতে চায়। আমি তখন তাকে বলি আপনার সাথে কথা বলা জায়েয হবে না। কারণ মেয়েদের আওয়াজও পর্দা। কিন্তু সে মেয়েদের আওয়াজ পর্দা হওয়াকে অস্বীকার করে।
এখন জানার বিষয় হচ্ছে, মেয়েদের আওয়াজ পর্দা কিনা? এবং ফুফাতো ভাইয়ের সাথে আমার কথা বলা ঠিক হবে কিনা? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক
হোসনে আরা আক্তার, বগুড়া
উত্তর: হানাফী মাযহাবের বিশুদ্ধতম মত অনুযায়ী মহিলাদের আওয়াজ সতরের অন্তর্ভুক্ত নয়। তবে যুবতি মহিলাদের ক্ষেত্রে ফিতনার প্রবল আশংকা থাকলে নন-মাহরাম পুরুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলা সম্পূর্ণ নিষেধ। তবে একান্ত প্রয়োজনে কথা বলতে হলে লৌকিকতা পরিহার করতঃ স্বাভাবিক আওয়াজে কথা বলতে হবে। অতিরিক্ত নরম সুরে এমনভাবে কথা বলা যাতে ফিতনার আশংকা দেখা দেয়া তা পরিহার করা জরুরী।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে আপনার জন্য ফুফাতো ভাইয়ের সাথে কথা বলা প্রয়োজন সাপেক্ষে জায়েয হবে না। তবে উপরোক্ত ক্ষেত্রে বৈধ হবে না। আর বিশুদ্ধ মতানুযায়ী মেয়েদের আওয়াজ পর্দা নয়।






