মাসায়েল ২৪
সহযোগিতা

মসজিদে দ্বিতীয় জামাত প্রসঙ্গে

মুফতি শরীফ মালিক
•
২০ অক্টোবর, ২০২৬
১০ বার পঠিত
মসজিদে দ্বিতীয় জামাত প্রসঙ্গে
শেয়ার করুন:

প্রশ্ন: জনাব, মাঝে মাঝে দেখা যায় মসজিদে জামাত হয়ে গেলে যারা জামাত পায় না তারা পুনরায় মসজিদের বারান্দায় দ্বিতীয় জামাত করে। কেউ বলে মসজিদের দ্বিতীয় জামাত করা যাবে। কেউ বলে করা যাবে না। আমার জানার বিষয় হলো- মসজিদে দ্বিতীয় জামাত করা যাবে কিনা? সব মসজিদের হুকুম এক কিনা? শরীয়তের আলোকে জানালে কৃতজ্ঞ হবো।

নিবেদক

সাইফুর রহমান

কর্ণেল হাট, চট্টগ্রাম

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: নামায একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। জামাতের সাথে নামায আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ। বহু হাদীসে জামাতের প্রতি অনেক বেশী গুরুত্বারোপ করা হয়েছে। শরীয়তের গুরুত্ববহ জামাত বলতে প্রথম জামাতকেই বুঝানো হয়েছে। দ্বিতীয় জামাতের প্রতি নিরুৎসাহিত করা হয়েছে।
সুতরাং প্রথম জামাতের প্রতি গুরুত্ব কমে যায় এমন সব কাজ নিষেধ। তব্যে হ্যাঁ, যেহেতু বিভিন্ন ধরনের মসজিদে রয়েছে তাই অবস্থাভেদে নিষেধাজ্ঞার বিধানেও তারতম্য হবে। যেমন:

১। এমন মসজিদ যাতে ইমাম মুয়াজ্জিন এবং সময় নির্দিষ্ট রয়েছে। এমন মসজিদে হুবহু প্রথম জামআতের মত ঘোষণাপূর্বক মেহরাবে ইমাম দাঁড়িয়ে ২য় জামাত করা উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে মাকরূহ তাহরীমা। আর প্রথম জামাতের রূপ-ধরণ পাল্টিয়ে কাউকে এর প্রতি আহ্বান না করে যদি মসজিদের এক কোণে বা বারান্দা অথবা অন্য তলায় দ্বিতীয় জামাত করা হয় তাহলেও তা গ্রহণযোগ্য মতানুসারে মাকরূহ।

২। যেসব মসজিদে ইমাম, মুয়াজ্জিন এবং সময় নির্দিষ্ট নেই এবং মুসল্লিও স্থানীয় নয়। এমন মসজিদে দ্বিতীয় জামাত করার অবকাশ রয়েছে। সে ক্ষেত্রে আযান ইকামত সহ জামাতের সাথে নামায পড়াই উত্তম।


অতএব, দ্বিতীয় জামাতের ক্ষেত্রে সকল মসজিদের বিধান এক নয়। আর ব্যাপকভাবে সকল মসজিদে দ্বিতীয় জামাতকে জায়েয মনে করাও ঠিক নয়।

الأدلة الشرعية
الدر المختار: 2/288
ويكره تكرار الجماعة بأذان وإقامة في مسجد محلة لا في مسجد طريق أو مسجد لا إمام له ولا مؤذن
الفقه الاسلامى: 2/1182 (رشيدية
أن الحنفية (1) قالوا: يكره تكرار الجماعة بأذان وإقامة في مسجد مَحِلِّة، إلا إذا صلى بهما فيه أولاً غير أهله، أو أهله لكن بمخافته الأذان، أو كرر أهله الجماعة بدون الأذان والإقامة، أو كان مسجد طريق، أو مسجداً لا إمام له ولا مؤذن، ويصلي الناس فيه فوجاً فوجاً، والأفضل أن يصلي كل فريق بأذان وإقامة على حدة
المعجم الكبير للطبرانى: رقم الحديث: 4601
روى عبد الرحمن بن ابى بكر عن ابيه رضـ ان رسول الله خرج من بيته ليصلح بين الانصار لتشاجر بينهم فرجع وقد صلى فى المسجد بجماعة فدخل رسول الله صـ منزل بعض اهله فجمع اهله فصلى بهم جماعة
كذا فى كفاية المفتى: 3/148 (دار الاشاعات) و امداد الاحكام: 1/497 دار العلوم كراتشى
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ