মাসায়েল ২৪
সহযোগিতা

কাযা না পড়ে ওয়াক্তিয়া নামায পড়লে আদায় হবে কি?

মুফতি শরীফ মালিক
•
২০ অক্টোবর, ২০২৬
২৮ বার পঠিত
কাযা না পড়ে ওয়াক্তিয়া নামায পড়লে আদায় হবে কি?
শেয়ার করুন:

প্রশ্ন: আমরা জানি এক ওয়াক্ত নামায বাদ দিয়ে আরেক ওয়াক্তের নামায পড়লে প্রথম ওয়াক্তের নামায পড়া ব্যতিত ২য় ওয়াক্তের নামায মওকুফ থাকে। কিন্তু সাহেবে হেদায়া এর ভাষ্য অনুযায়ী বুঝা যায় ২য় ওয়াক্তের নামায হবেই না। এখানে উভয় ওয়াক্ত নামাযের হুকুম কি?

উত্তর: প্রশ্নে আপনি যে মতটি সাহেবে হেদায়ার বলে উল্লেখ করেছেন, তা বাস্তবে তিনি নিজের কথা বলেননি; বরং ইমাম মুহাম্মদ রহ. এর মত হিসাবে উল্লেখ করেছেন। যেটা গ্রহণযোগ্য মত নয়। আহনাফের গ্রহণযোগ্য মত হলো, সাহেবে তারতীবের যদি কোন কাযা থাকে, তাহলে কাযা নামাযগুলো আদায় করে ওয়াক্তিয়া নামায পড়বে। যদি কাযা আদায় না করেই ওয়াক্তিয়া নামায পড়ে, তাহলে ওয়াক্তিয়া নামাযটি সহীহ হবে না; বরং মওকুফ থাকবে। তাই কাযা নামাযটি আদায় করে পুনরায় ওয়াক্তিয়া নামাযটি পড়ে নিবে। এমতাবস্থায় আদায়কৃত নামাযটি নফল হয়ে যাব। তবে যদি কাযা নামায আদায় না করে উক্ত ব্যক্তি ওয়াক্তিয়া নামায আদায় করতে থাকে, তাহলে ওয়াক্তিয়া নামাযগুলো মওকুফ হতে থাকবে, সহীহ হবে না। এভাবে কাযা আদায় না করেই ছয়টি ওয়াক্তিয়া নামায আদায় করে ফেললে এই ব্যক্তি আর সাহেবে তারতীব থাকবে না। কেননা, ওয়াক্তিয়া নামাযগুলো মওকুফ হওয়ার কারণে তার সর্বমোট কাযা নামাযের সংখ্যা ছয়ের অধিক হয়ে গেছে। এখন এই ব্যক্তির নামাযের হুকুম গায়রে সাহেবে তারতীব এর হুকুম অনুযায়ী হবে। আর গায়রে সাহেবে তারতীব ব্যক্তির জন্য যেহেতু ধারাবাহিকভাবে প্রথমে কাযা নামায ও পরে ওয়াক্তিয়া নামায পড়া জরুরী নয়। তাই কাযা নামায আদায় না করে সে যেই ছয় ওয়াক্ত নামায পড়েছিল সেগুলো আর মওকুফ থাকবে না; বরং সহীহ হয়ে যাবে।

الهداية: 1/327 (البشرى
ومن صلى العصر وهو ذاكر أنه لم يصل الظهر فهي فاسدة إلا إذا كان في آخر الوقت وهي مسألة الترتيب وإذا فسدت الفرضية لا يبطل أصل الصلاة عند أبي حنيفة و أبي يوسف رحمهما الله وعند محمد رحمه الله يبطل لأن التحريمة عقدت للفريض فإذا بطلت الفرضية بطلت التحريمة أصلا ولهما أنها عقدت لأصل الصلاة بوصف الفرضية فلم يكن من ضرورة بطلان الوصف بطلان الأصل ثم العصر يفسد فسادا موقوفا حتى لو صلى ست صلوات ولم يعد الظهر انقلب الكل جائزا عند أبي حنيفة رحمه الله وعندهما يفسد فسادا باتا لا يجوز له بحال
صحيح مسلم: رقم الحديث: 1099
عون بن ابى جحيفة عن ابيه قال اتيت النبي صلى الله عليه وسلم بمكة وهو بالابطح في قبة له حمراء من ادم قال فخرج بلال بوضوئه فمن نائل وناضح قال فخرج النبي صلى الله عليه وسلم عليه حلة حمراء كأنى انظر إلى بياض ساقيه قال فتوضأ واذن بلال قال فجعلت اتتبع فاه ههنا وههنا يقول يمينا وشمالا يقول حى على الصلاة حى على الفلاح
كذا فى: الفتاوى التاتار خانية:1724، احسن الفتاوى: 3/71، امداد الفتاح: 490-491، فتاوى محمودية: 11/461، فتاوى حقانية: 6/458
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ