ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম প্রধান আর্থিক ইবাদত। সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপা বা সমপরিমাণ নগদ অর্থ এক বছর পূর্ণ মালিকানায় থাকলে শতকরা আড়াই ভাগ (২.৫%) যাকাত আদায় করা ফরজ।
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
তোমরা সালাত কায়েম কর এবং যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু কর। (সূরা আল-বাক্বারাহ: ৪৩)





