মাসায়েল ২৪
সহযোগিতা

সৎ বোনের মেয়ের মেয়েকে বিবাহ করার বিধান

মুফতি শরীফ মালিক
•
২০ অক্টোবর, ২০২৬
১৪ বার পঠিত
সৎ বোনের মেয়ের মেয়েকে বিবাহ করার বিধান
শেয়ার করুন:

প্রশ্ন: মুহতারাম, মাসুদ দুটি বিবাহ করেছে। বড় বউ এর একটি মেয়ে হয়েছে, নাম ফাতেমা, ছোট বউয়ের একটি ছেলে হয়েছে, নাম মামুন। এখন মামুম সাহেব ফাতেমার মেয়ের মেয়েকে বিবাহ করেছে। সম্পর্কে তারা নানা নাতনী।

এখন আমার জানার বিষয় হলো তাদের বিবাহ শরীয়ত সম্মত হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে তার হুকুম কি? আর যদি বিবাহ না হয়ে থাকে তাহলে তার হুকুম কি? এবং তাদের সন্তানের হুকুম কি? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক

আবু বকর সিদ্দীক

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: শরয়ী দৃষ্টিতে কোন পুরুষের জন্য তার নিজের আপন বোন বা বৈমাত্রেয় বোনের মেয়ে এবং তার মেয়ে এভাবে যত নিচের দিকে হোক না কেন সবই তার মাহরাম, তাই নিজ বিবাহ বন্ধনে আবদ্ধ করা হারাম।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে জনাব মামুন সাহেবের জন্য তার বৈমাত্রিয় বোনের মেয়ের মেয়েকে বিবাহ করা হারাম হয়েছে। এমতাবস্থায় অনতিবিলম্বে উভয়ে পৃথক হয়ে যাওয়া আবশ্যক। অবশ্য উক্ত বিবাহরে মাধ্যমে তাদের কোন সন্তান হয়ে থাকলে সে তাদের ঔরসজাত সন্তান বলে বিবেচিত হবে।

الأدلة الشرعية
سورة النساء الاية: 23
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
البحر الرائق: 3/163 (زكريا
وأخته وبنتها وبنت أخيه وعمته وخالته "للنص الصريح ودخل فيه الأخوات المتفرقات وبناتهن وبنات الإخوة المتفرقين والعمات والخالات المتفرقات؛ لأن الاسم يشمل الكل، وكذا يدخل في العمات والخالات أولاد الأجداد والجدات وإن علوا،
الفتاوى الهندية: 1/591 (زكريا
رجل مسلم تزوج بمحارمه فجئن بأولاد يثبت نسب الأولاد منه عند أبي حنيفة رحمه الله تعالى خلافا لهما بناء على أن النكاح فاسد عند أبي حنيفة رحمه الله تعالى باطل عندهما كذا في الظهيرية
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ