মাসায়েল ২৪
সহযোগিতা

গোপনে বিবাহ করা স্ত্রীকে আয়োজন করে বিবাহ করা প্রসঙ্গে

মুফতি শরীফ মালিক
•
২১ অক্টোবর, ২০২৬
৭২৪ বার পঠিত
গোপনে বিবাহ করা স্ত্রীকে আয়োজন করে বিবাহ করা প্রসঙ্গে
শেয়ার করুন:

প্রশ্ন: আমি এক বছর আগে নিজের পছন্দের একটি মেয়েকে গোপনে বিয়ে করি শরীয়ত সম্মত উপায়ে দুজন পুরুষ সাক্ষি রেখে এবং নির্দিষ্ট পরিমাণের দেনমোহর র্ধায্য করে ইজাব কবুলের মাধ্যমে। কিন্তু এই বিয়ের কথা আমাদের উভয় পরিবারের কোন সদস্য এখনও পর্যন্ত জানেন না। এখন আমি এই মেয়েকেই মানে আমার স্ত্রীকেই পারিবারিকভাবে বিয়ের মাধ্যমে স্ত্রী হিসেবে গ্রহন করতে চাই। সমস্যা হলো, এখন আমরা যদি আমাদের গোপনে বিয়ের কথা পরিবারকে জানাই, তাহলে তারা ভীষণ কষ্ট পাবে এবং নানা রকম ফিতনা-ফাসাদ ও অশান্তির সৃষ্টি হবে। তাই আমরা আমাদের গোপনে বিয়ের বিষয়টি পরিবারে জানাতে চাচ্ছি না। আর পারিবারিকভাবে নতুন করে তাকেই বিয়ে করতে চাচ্ছি। আমদের এই দ্বিতীয় বিয়ে কি ইসলাম সমর্থন করবে? দয়া করে যথা শীঘ্রই জানাবেন। ধন্যবাদ। মেইল করবেন প্লিজ।

নিবেদক

নাম প্রকাশে অনিচ্ছুক

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: প্রশ্নে বর্ণিত পন্থায় অর্থ্যাৎ গোপনে বিবাহ করা শরীয়ত ও সামাজিক নিয়মনীতির পরিপন্থি। তারপরও দেন মোহর নির্ধারণ করত: সাক্ষীদের উপস্থিতিতে ইজাব-কবুল সংঘটিত হলে বিবাহ সহীহ হয়ে যায়। তাই আপনারা বর্তমানে বৈধ স্বামী-স্ত্রী। আর প্রশ্নে উল্লিখিত কারণে পূনরায় সামাজিকভাবে বিবাহ নবায়ন করা শরীয়াহ বিরোধী নয়, বিধায় তা করতে পারবেন। তবে বিবাহ নবায়নের ক্ষেত্রে মহর নির্ধারণে যেনো উভয়ের সম্মতি ছাড়া পূর্বের নির্ধারিত মহর থেকে বৃদ্ধি বা কম করা না হয়। বৃদ্ধিতে স্বামীর সম্মতি ও হ্রাসে স্ত্রীর সত্যয়ণ জরুরি।

الأدلة الشرعية
فتاو ي حقانية : (4/297
سوال: ايك بالغہ لڑکی کا نکاح اسکی باپ نے کر دیا، تو رخصتی کی وقت دو بارہ نکاح پڑھا نا کیسا ہے؟
جواب: بالغہ عورت کے نکاح کا حکم یہ ہے کہ جب دوسرا کوئی شخص (سر پرست یا والد) اسکا نکاح کسی سے کردے اور اسکی خبر پہچنے پر وہ اسے رد کرے بلکہ رضا مندی ظاہر کردے تو نکاح درست ہے، تاہم رخصتی کے وقت دو بارہ نکاح پڑھانا جائز و مستحق ہے۔
إمداد الأحكام : (2/237
سوال: تعریف نکاح سری چیست؟ و حکم آن چیست اگر شخصے نزد دو گواہاں معتبر درخلوت بازنے ایجاب و قبول ساخت آیا حکم ایں نکاح سری شد یا جھری؟
جواب: نکاح سر کہ ممنوع و باطل است آں است کہ دروشاہدین علاوہ ناکح ومنکوحہ بنا شد و اگر شاہدین یا شاہدین یا شہود حاضر باشند ایں چیں نکاح نکاح سر باطل اما خالی از کراہت بناشد لان السنۃ فی النکاح الاعلان ولذا شرع لہ الدف ونحوہ، وفی الحدیث، الفرق بین الحلال والحرام الدف ولان فیہ القاء نفسہ فی التہمۃ ویتہمہ بالزنا من لم یعلم بالنکاح، وفى الحديث اتقوا مواضع التهم والله اعلم، وهكذا فى البدائع: 2/523، وخير الفتاوى:4/383، وفى فتاوى محموديه:16/98
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ