প্রশ্ন:
ইস্তিঞ্জা (শৌচকার্য) করার কিছু সময় পর চেয়ারে বসার সময় প্রস্রাবের ফোঁটা বের হওয়ার মতো অনুভূত হলো। কিন্তু কাপড়ে বা পায়ে কোনো আর্দ্রতা/ভেজা ভাব অনুভূত না হওয়ার কারণে কিছু সময় পর বিষয়টি ভুলে গেলাম এবং অজু করে নামাজসমূহ আদায় করলাম। এমতাবস্থায় নামাজের ব্যাপারে শরয়ী বিধান কী?
উত্তর:
যদি প্রস্রাব আয়তনে এক দিরহামের চেয়ে বেশি পরিমাণ লেগে থাকে, তবে নামাজ পুনরায় আদায় করা জরুরি হবে। আর যদি এক দিরহাম বা তার চেয়ে কম পরিমাণ লেগে থাকে, তবে নামাজ পুনরায় আদায় করতে হবে না। অবশ্য (কতটুকু লেগেছিল তা) জানা না থাকার সুরতে নামাজ পুনরায় পড়ে নেওয়াটাই সতর্কতা।
সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়া ১/৪৬। আদ-দুররুল মুখতার ওয়া হাশিয়াতু ইবনি আবিদিন (রদ্দুল মুহতার) ২/১৯৪ ।






