মাসায়েল ২৪
সহযোগিতা

মাদরাসার জিনিস মসজিদে দেওয়া যাবে কি না?

মুফতি শরীফ মালিক
•
৩০ সেপ্টেম্বর, ২০২৬
১৬৬ বার পঠিত
মাদরাসার জিনিস মসজিদে দেওয়া যাবে কি না?
শেয়ার করুন:

প্রশ্ন: মাদরাসার পুরনো আসবাবপত্র বা সামগ্রী কি মসজিদে দেওয়া যাবে? যেমন ফ্যান ইত্যাদি? দলিলভিত্তিক উত্তর দিয়ে অনুগ্রহ করবেন।

উত্তর: যদি সেই সামগ্রী কেউ মাদরাসায় দান করে থাকে অথবা মাদরাসার অর্থ দিয়ে মাদরাসাতেই ব্যবহারের জন্য ক্রয় করা হয়ে থাকে, তবে তা মসজিদে দেওয়া জায়েজ নেই। যদি মাদরাসায় সেটির প্রয়োজন না থাকে এবং মসজিদে সেটির প্রয়োজন হয়, তবে মসজিদ কমিটির লোকজন মূল্য পরিশোধ করে তা মসজিদে ব্যবহারের জন্য নিতে পারেন।

․․․․ لما صرّحوا أن غرض الواقفین واجبة۔ (درمختار مع ردالمحتار)۔
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ