মাসায়েল ২৪
সহযোগিতা

ভূমিদাতা নিজে মসজিদের মুতাওয়াল্লী হতে পারে কিনা?

মুফতি শরীফ মালিক
•
২০ অক্টোবর, ২০২৬
১০ বার পঠিত
ভূমিদাতা নিজে মসজিদের মুতাওয়াল্লী হতে পারে কিনা?
শেয়ার করুন:

প্রশ্ন: মুহতারাম, মসজিদের জন্য ভূমিদাতা নিজে উক্ত মসজিদের মুতাওয়াল্লী হতে পারে কিনা? অথবা তিনি ভবিষ্যতে মুতাওয়াল্লীর জন্য কোন নির্দেশনা দিতে পারে কিনা?

ইসলামী আইন/বিধি বিধান অনুসারে জানিয়ে বাধিত করবেন।

নিবেদক

মো: নজরুল ইসলাম

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: শরয়ী দৃষ্টিতে স্বয়ং ওয়াকফকারী নিজে ওয়াকফকৃত জায়গা বা মসজিদের মুতাওয়াল্লী হতে কোন প্রতিবন্ধকতা নেই।

সুতরাং মসজিদের জন্য ভূমি ওয়াকফদাতা নিজে উক্ত মসজিদের মুতাওয়াল্লী হতে পারবেন। তদ্রুপ ভবিষ্যতে মুতাওয়াল্লী নির্ধারণের ব্যাপারেও শরীয়ত সম্মত দিক-নির্দেশনা দিতে পারবেন।

الأدلة الشرعية
الدر المختار: 6/582 (الأزهر
جعل) الواقف (الولاية لنفسه جاز) بالاجماع، وكذا لو لم يشترط لاحد فالولاية له عند الثاني، وهو ظاهر المذهب
البحر الرائق: 5/377 (زكريا
اشتراط الولاية للواقف فالمذكور قول أبي يوسف وهو قول هلال وهو ظاهر المذهب وذكر هلال في وقفه وقال أقوام إن شرط الواقف الولاية لنفسه كانت له وإن لم يشترط لم تكن له ولاية
عمدة المفتيين وروضة الطالبين: 5/346 (إسلامي
حق تولية أمر الوقف في الأصل للواقف
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ