প্রশ্ন: জনাব, আমি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে একটি FDR খুলেছি। এখন জানার বিষয় হলো, জমাকৃত টাকার উপর লভ্যাংশ আমার জন্য বৈধ কি-না? বিস্তারিত জানালে উপকৃত হবো। সাথে ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হলো।
উত্তর: শরয়ী নীতিমালার আলোকে মুদারাবা চুক্তির ভিত্তিতে লভ্যাংশ গ্রহণ করা বৈধ। অবশ্য উক্ত চুক্তি শরয়ী পদ্ধতিতে সম্পন্ন হওয়া আবশ্যক, অন্যথায় লভ্যাংশ গ্রহণ করা বৈধ হবে না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের FDR (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) ফরমের বর্ণনা মতে তা মুদারাবা চুক্তির অন্তর্ভুক্ত এবং উক্ত চুক্তি শরয়ী পদ্ধতিতে সম্পন্ন হওয়ার দাবীও এতে বিদ্যমান রয়েছে।
অতএব, বর্ণিত ব্যাংক যথাযথভাবে শরীয়াহ পরিপালন করে ব্যবসা করে থাকলে, আপনার জন্য জমাকৃত টাকার লভ্যাংশ গ্রহণ করা বৈধ। তবে যদি কখনও নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে, তারা শরয়ী পদ্ধতিতে বিনিয়োগ করে না, তখন লভ্যাংশ ভোগ করা থেকে বিরত থাকতে হবে।






