প্রশ্ন: জনাব, আমার জানার বিষয় হলো কোন ব্যক্তি যদি মান্নত করে যে, আমি মান্নত করছি, আমি যদি সুস্থ হই, তাহলে আল্লাহর জন্য একটা খাসি দান করব। তাহলে সে সুস্থ হলে কী করবে এবং ঐ ব্যক্তির নিকটতম ঋনী আত্নীয় স্বজন ঐ খাসীর গোশত খেতে পারবে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক
নেওয়াজ রউফ
উত্তর: শরীয়তের দৃষ্টিতে মান্নত সহীহ হলে তা পূর্ণ করা ওয়াজিব। বিশেষ কোনো উদ্দেশ্যে মান্নত করলে উক্ত উদ্দেশ্য পূর্ণ হওয়ার পর মান্নত আদায় করতে হয়। মান্নত যদি দান সংক্রান্ত হয়, তাহলে মান্নতকৃত বস্তু গরীব-মিসকীনদের সদকা করতে হয়। বিধায় প্রশ্নে উল্লেখিত ব্যক্তির উক্তি “আমি মান্নত করছি যদি সুস্থ হই, তাহলে আল্লাহর জন্য একটা খাসী দান করবো” শরীয়তের দৃষ্টিতে মান্নত বলে গণ্য হওয়ায় তার উপর একটা খাসী গরীব-মিসকীনদের দান করাও ওয়াজিব। উক্ত খাসীর গোশত ঐ ব্যক্তি নিজে, তার স্ত্রী এবর্ং তার উর্ধ্বতন (পিতা-মাতা, দাদা-দাদী) এবং তার অধঃস্তন (ছেলে-মেয়ে, নাতী-নাতনী) সহ অন্য কোনো ধনী ব্যক্তি খেতে পারবে না।
সূত্র: সূরা হজ্জ-২৯, সহীহ বুখারী: ২/৯৯১, আল-মওসুয়াতুল ফিকহিয়্যাহ: ৪/১৩৬, ফতোয়ায়ে শামী: ৫/৫২১, তাতারখানিয়া: ৬/২৮২ ।






