প্রশ্ন:
মুহতারাম, ১. প্রচলিত কেরাত মাহফিল জায়েয আছে কি না? ২. দাড়ী কর্তনকারী অথবা দাড়ী মুন্ডনকারীর দ্বারা কেরাত মাহফিলের আয়োজন করার হুকুম কি?
উত্তর:
শরয়ী দৃষ্টিতে কুরআন তেলাওয়াত স্বতন্ত্র একটি ইবাদত। তাই কোনো প্রকার লৌকিকতা ব্যতিরেকে শরয়ী পদ্ধতিতে হওয়া বাঞ্ছনীয় বিধায় কয়েকটি শর্তের সাথে কেরাত মাহফিল করা জায়েয।
১. কুরআন তেলাওয়াতের সুরকে কোনো বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবর্তন করা যাবে না। তেলাওয়াতকারীর সুরকে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে।
২. তেলাওয়াতকারী একমাত্র সাওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতের বিনিময় নেয়া যাবে না।
৩. যে মজলিসে তেলাওয়াত করা হবে উপস্থিত সকল ব্যক্তি তেলাওয়াতের আদব রক্ষা করে পূর্ণ ইহতেরামের সাথে তেলাওয়াত শুনতে হবে।
সুতরাং প্রচলিত কেরাত মাহফিল যদি উপরোক্ত শর্তগুলোর সাথে করা হয় তাহলে কেরাত মাহফিল করা জায়েয। আর দাড়ী মুন্ডানো ব্যক্তি শরয়ী দৃষ্টিতে ফাসেক বিধায় ফাসেক ব্যক্তির মাধ্যমে কেরাত মাহফিলের আয়োজন করা অনুচিত।





