প্রশ্ন: মুহতারাম, আপিতন নেছা ১৯৭৬ ইং সালে মারা যায়। মৃত্যুর সময় তার ছেলের ঘরের ২ মেয়ে ছিলো এবং এক ভাই ও মৃত দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ১ ছেলে ও অন্য ভাইয়ের ২ ছেলে ও ১ মেয়ে ছিলো। আর অন্য কোনো ওয়ারিশ ছিলো না।
এখন আমার জানার বিষয় হলো, ইসলামী শরীয়া অনুযায়ী তার সম্পদ ওয়ারিশদের মাঝে কিভাবে বন্টন করা হবে? দয়া করে জানাবেন।
নিবেদক
মুহা. ফারুক মোল্লা
الجواب باسم ملهم الصدق والصواب
উত্তর: বর্ণনাকারীর বর্ণনার সত্যতা প্রমাণে মরহুম আপিতন নেছার স্থাবর-অস্থাবর সমুদয় সম্পত্তি হতে কাফন-দাফন ও ঋণ আদায় করতঃ বৈধ অসিয়ত থাকলে তা অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ হতে আদায় করার পর বাকী সম্পদ বর্ণিত ওয়ারিশদের মাঝে ইসলামী শরীয়া অনুযায়ী নিম্নে বণ্টন করা হলো।
বি.দ্র: সম্পদের বিবরণী উল্লেখ না থাকায় শতকরা ও ষোল আনা পদ্ধতিতে বণ্টন করা হলো।

الأدلة الشرعية
سورة النساء: الاية: 11
فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ
صحيح مسلم: رقم الحديث: 1615 (المكتبة الإسلامية
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم الحقوا الفرائض باهلها فما بقى فهو لاولى رجل ذكر
الدر المختار: 10/548 (مكتبة الأزهر
والثلثان لكل اثنين فصاعدا ممن فرضه النصف) وهو خمسة البنت بنت الابن والاخت لابوين والاخت لاب والزوج (إلا لزوج
والله أعلم بالصواب






