মাসায়েল ২৪
সহযোগিতা

জীবদ্দশায় সম্পদ বণ্টনের ক্ষেত্রে কম-বেশি করা

মুফতি শরীফ মালিক
•
২০ অক্টোবর, ২০২৬
৮ বার পঠিত
জীবদ্দশায় সম্পদ বণ্টনের ক্ষেত্রে কম-বেশি করা
শেয়ার করুন:

প্রশ্ন: মুহতারাম, আমার দাদার ছেলে ও মেয়ে মোট চার জন, তার মধ্যে দুই জন ছেলে ও দুই জন মেয়ে। আমার দাদার মৃত্যুর প্রায় ১০ বছর পূর্বে উনার সমস্ত জায়গা-জমিন দলিলের মাধ্যমে চার সন্তানের মধ্যে ভাগ বন্টন করে দিলেন। অতপর দাদার মৃত্যুর দুই-তিন বছর পূর্বে আমার বড় ফুফু মারা যান। এবং আমার দাদার মৃত্যুর তিন বছর পর আমার বাবাও মারা যান। আমার বাবার মৃত্যুর আট বছর পর আমি জানতে পারলাম আমার দাদা আমার ছোট ফুফুকে জায়গা জমি শরীয়ত সম্মত কম দিয়েছেন। যাহা প্রাপ্য তাহার চেয়ে অনেক কম।

এখন আমার জানার বিষয় হলো, আমার দাদা অনিয়মে সম্পদ বন্টন করার কারণে তার উপর এই অনিয়মের দায়ভার বর্তায় কি?

এ অনিয়মের ফলাফল থেকে থাকে বাচানোর জন্য আমাদের করণীয় কি? এবং বাবা ও দাদার পক্ষ থেকে আমাদের কোন করণীয় আছে কি-না?

নিবেদক

আব্দুল্লাহ আল জুনাইদ

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর: শরীয়াহ মতে স্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যুর পূর্বে নিজের সম্পদ বন্টন না করে মিরাস হিসেবে রেখে দেয়াই উত্তম। বিশেষ কোন পরিস্থিতির বিবেচনায় বন্টন করতে চাইলে তার সুযোগ আছে বটে, তবে সে ক্ষেত্রে সকলের মাঝে সমতা রক্ষা করা উচিত। যৌক্তিক কোন কারণ ছাড়া শুধুই মাহরুম করার নিয়তে কাউকে কম দেয়া মারাত্মক গুনাহ। সে ক্ষেত্রে ওয়ারিশদের করণীয় হলো, দাতার পক্ষ থেকে মাহরুম সদস্যের কাছে ক্ষমা চেয়ে নিবে এবং সকলে মিলে মৃতের জন্য ইস্তেগফার করবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার দাদা যদি আপনার ছোট ফুফুকে মাহরুম করার উদ্দেশ্য না করে থাকে; বরং তার সম্পদ বেশি থাকা বা অন্য কোন যৌক্তিক কারণে সম্পদ কম দিয়ে থাকেন, তাতে কোন গোনাহ হবে না। অবশ্য ব্যক্তিগত দুরত্ব, অপছন্দ ইত্যাদির কারণে শুধু মাহরুম করার উদ্দেশ্যেই এমনটি করে থাকলে তিনি গোনাহগার হবেন। বিধায় সে ক্ষেত্রে করণীয় হলো, আপনার ছোট ফুফু তাকে ক্ষমা করে দিবেন। সকলে তার জন্য মাগফিরাতের দোয়া ও ইছালে সাওয়াব করবেন।

الأدلة الشرعية
سورة المائدة، الاية: 8
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
الدر المختار: 8/583 (مكتبة الازهر
وفي الخانية: لا بأس بتفضيل بعض الاولاد في المحبة لانها عمل القلب، وكذا في العطايا إن لم يقصد به الاضرار، وإن قصده فسوى بينهم يعطي البنت كالابن عند الثاني، وعليه الفتوى. ولو وهب في صحته كل المال للولد جاز وأثم
رد المحتار: 8/583 (مكتبة الازهر
من أن التنصيف بين الذكر والأنثى أفضل من التثليث الذي هو قول محمد رملي
والله أعلم بالصواب
শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ