মাসায়েল ২৪
সহযোগিতা

মাতাফে প্রবেশের জন্য ইহরামের কাপড় পরিধান করা

মুফতি শরীফ মালিক
•
৬ অক্টোবর, ২০২৬
৩১৬ বার পঠিত
মাতাফে প্রবেশের জন্য ইহরামের কাপড় পরিধান করা
শেয়ার করুন:

প্রশ্ন:

বর্তমান পরিস্থিতিতে মসজিদুল হারামে মাতাফের নিচের অংশে যাওয়ার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে এই বিধিনিষেধ রয়েছে যে, শুধু ইহরামধারীরাই নিচের মাতাফে গিয়ে উমরা আদায় করতে পারবেন। ইহরাম ছাড়া সাধারণ পোশাকে মাতাফের গ্রাউন্ডে যাওয়া যাবে না।

যদি সাধারণ পোশাকে নফল তাওয়াফ করতে হয়, তাহলে ওপরের তলায় গিয়েই তাওয়াফ করতে হয়। এতে অনেক বেশি সময় লাগে এবং তাওয়াফের চক্করও অনেক দীর্ঘ হয়, ফলে প্রচুর কষ্ট হয়।

এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি কাবা শরিফের কাছাকাছি গিয়ে নফল তাওয়াফ করার উদ্দেশ্যে উমরার নিয়ত না করে শুধু ইহরামের কাপড় গায়ে জড়িয়ে ইহরামধারীদের আকৃতি ও বেশভূষা ধারণ করে তাদের সঙ্গে মাতাফে নেমে যান, তাহলে শরিয়তের দৃষ্টিতে তার এ কাজটি জায়েজ হবে কি না?


উত্তর:
সরকারি আইন-কানুন যতক্ষণ পর্যন্ত শরিয়তের বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, ততক্ষণ সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা এবং তা মেনে চলা জরুরি।

সূতরাং প্রশ্নে বর্ণিত পরিস্থিতি অনুযায়ী, বর্তমানে সৌদি সরকার মাতাফে (গ্রাউন্ডে) শুধু তাদেরই তাওয়াফ করার অনুমতি দেয়, যারা উমরার জন্য ইহরাম বেঁধেছেন। পক্ষান্তরে, যারা নফল তাওয়াফ করতে চান, তাদের সেখানে তাওয়াফ করতে নিষেধ করা হয়। এই আইনটি মূলত জিয়ারতকারীদের সুবিধার জন্যই করা হয়েছে। তাই এই আইন মেনে চলা জরুরি।

মাতাফে নফল তাওয়াফ করার উদ্দেশ্যে ইহরামের কাপড় পরা, যেহেতু প্রকৃত অবস্থার বিপরীত একটি বিষয় প্রকাশ করা হয়, তাই তা থেকে বিরত থাকা উচিত। তবে কেউ যদি ইহরামের কাপড় পরে মাতাফে নফল তাওয়াফ করে ফেলেন, তাহলে তার তাওয়াফ আদায় হয়ে যাবে।


উল্লেখ্য, কোনো ব্যক্তির নিকট ইহরামের কাপড় ছাড়া অন্য কাপড় না থাকলে বা থাকলেও পরিধানের উপযোগী না হলে, ইহরামের কাপড়কে স্বাভাবিক পরিধেয় হিসাবে ব্যবহার করতঃ সুযোগটি গ্রহণ করা আশাকরি দোষণীয় হবে না। তবে অন্যদের কষ্টের কারণ হওয়া কোনো অবস্থাতেই বৈধ হবে না।


প্রকাশ থাকে যে, সাদা কাপড় পরিধান মানেই ইহরাম নয়; ইহরাম হলো: নিয়ত, তালবিয়ার সমষ্টি।

الأدلة الشرعية

سورة النساء: 59: ﴿يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولى الأمر منكم﴾

الدر المختار، كتاب القضا،ج:5،ص:422

أمر السلطان إنما ينفذ إذا وافق الشرع وإلا فلا يتبع ولا تجوز مخالفته
بدائع الصنائع: 7/99
  • وإذا أمر عليهم يكلفهم طاعة الأمير فيما يأمرهم به وينهاهم عنه ؛لقول الله تعالى:﴿يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولى الأمر منكم﴾ [النساء: 59] وقال عليه الصلاة والسلام:" اسمعوا وأطيعوا ولو أمر عليكم عبد حبشي أجدع ما حكم فيكم بكتاب الله تعالى" ولأنه نائب الإمام وطاعة الإمام لازمة كذا طاعته؛ لأنه طاعة الإمام إلا أن يأمرهم بمعصية فلا تجوز طاعتهم إياه فيها ؛ لقوله عليه الصلاة والسلام: "لا طاعة لمخلوق في معصية الخالق" ولو أمرهم بشيء لا يدرون أينتفعون به أم لا ؟ فينبغي لهم أن يطيعوه فيه إذا لم يعلموا كونه معصية ؛ لأن اتباع الإمام في محل الاجتهاد واجب كاتباع القضاة في مواضع الاجتهاد والله تعالى أعلم.(بدائع الصنائع، كتاب السير، فصل فيما يندب إليه الإمام عند بعث الجيش أو السرية إلى الجهاد)

    الاحرام شرعاً: الدخول فی حرمات مخصوصۃ أی التزامہا غیر أنہ لا یتحقق شرعاً الا بالنیۃ مع الذکر والمراد بالذکر التلبیۃ ونحوہا۔ (شامی زکریا ۳؍۴۸۵، منحۃ الخالق زکریا ۲؍۵۶۰، فتح القدیر ۲؍۴۲۹)

    /li>

    /ul>

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ