প্রশ্ন: বন্ধকী জমি থেকে ফায়দা হাসিল (উপকার গ্রহণ) করার শরয়ী হুকুম কী? ফায়দা হাসিল করার কোনো জায়েজ পদ্ধতি আছে কি না? যদি থাকে, তবে তা কী? জাজাকুমুল্লাহ।
উত্তর:
(১) বন্ধকী জমি থেকে বন্ধক গ্রহীতার জন্য ফায়দা হাসিল করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। বন্ধকী বস্তু থেকে ফায়দা হাসিল করা মূলত "ঋণ" থেকে ফায়দা হাসিল করার অন্তর্ভুক্ত। আর ঋণ থেকে মুনাফা অর্জন করাকে হাদিস শরিফে "রিবা" অর্থাৎ "সুদ" বলা হয়েছে। (যেমন হাদিসে এসেছে:) "প্রত্যেক এমন ঋণ যা কোনো মুনাফা টেনে আনে, তা-ই সুদ।" (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ।
(২) বন্ধক অবস্থায় বন্ধক গ্রহীতার জন্য বন্ধকী বস্তু থেকে উপকৃত হওয়ার কোনো জায়েজ পদ্ধতি নেই। এমনকি জমির মালিক অনুমতি দিলেও জায়েজ নেই।
সূত্র: ফাতওয়ায়ে শামি: ১০/৮৩, প্রকাশনা: জাকারিয়া।






