প্রশ্ন: মুহতারাম, যায়েদের স্ত্রী কথায় কথায় তার ভুল ধরে| এমনকি সাধারণ বিষয়ের এমন কথা বলে যা সহ্য করার মতো না| একদিন যায়েদদ রাগ করে বলল “অনেক হয়েছে, আমার আর ভুল ধরা লাগবে না| এবার অন্যত্রে বিয়ে বসতে পার। স্ত্রী বলল ঠিক আছে, তাই করবো”।
জানার বিষয় হলো, এর দ্বারা কোন তালাক পতিত হবে কি না?
উত্তর: শরয়ী দৃষ্টিতে কেহ যদি তার স্ত্রীকে তালাকের অর্থবহ অস্পষ্ট শব্দ উচ্চারণ করে তালাকের নিয়ত করে, তাহলে এক তালাকে বায়েন পতিত হবে। আর তিন তালাকের নিয়ত করলে তিন তালাক হবে| আর তালাকের নিয়ত না করলে কোনো তালাক হবে না|
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তির উক্তি “এবার অন্যত্র বিয়ে বসতে পার” এর দ্বারা তালাকের নিয়ত করলে এক তালাকে বায়েন পতিত হবে| অন্যথায় কোনো তালাক পতিত হবে না।
সূত্র: রদ্দুল মুহতার (৪/৫৫১, যাকারিয়া), দুররুল মুখতার (৪/৫৫১, যাকারিয়া) ফাতওয়া হিন্দিয়া (১/৪৪২, দারুল ফিকর)