Responsive Menu
Add more content here...

“তুমি তয় আকার লয় আকার ক” বললে তালাক হবে কি?

প্রশ্ন: মুহতারাম, মোরশেদ সাহেব স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলেন “তুমি তয় আকার লয় আকার ক” উক্ত সুরতে তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে কি? দলীলসহ জানাবেন|

উত্তর: শরীয়া মতে তালাক শব্দ স্বাভাবিকভাবে উচ্চারণ না করে বানান করতঃ শুধু অক্ষর উচ্চারণ করলে তালাক পতিত হওয়ার জন্য উক্ত পরিসরে তার ব্যবহার বা নিয়ত ব্যতীত তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মোরশেদ সাহেব স্ত্রীকে লক্ষ্য করে তালাক শব্দের শুধু বানান উচ্চারণ করতঃ “তয় আকার লয় আকার ক” বলার ক্ষেত্রে উক্ত পরিসরে তার ব্যবহার থাকলে এবং তালাকের নিয়ত করলে এক তালাকে রজয়ি পতিত হবে| ব্যবহার না থাকলে বা নিয়ত না করলে তালাক পতিত হবে না।

উত্তর প্রদানে:  মুফতি শরীফ মালিক / মুফতি ও মুহাদ্দিস: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Pocket