Responsive Menu
Add more content here...

স্ত্রীকে “চলে যাও, বের হয়ে যাও” বললে কয় তালাক হবে?

প্রশ্ন: মুহতারম, টুটুল সাহেব ও তার স্ত্রী ঝগড়া করেন| ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী বলে আমি আর তোমার সাথে থাকব না| আমি আমার বাপের বাড়ি চলে যাব| স্বামী বলে যাও দরজা তো খোলাই আছে, তোমাকে কে বাধা দিতেছে? জলদি চলে যাও| জানার বিষয় হল উল্লেখিত সুরতে তালাক পতিত হবে কি না? হলে কয় তালাক? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন|

উত্তর: শরয়ি দৃষ্টিতে “চলে যাও, বের হয়ে যাও” এ জাতীয় কেনায়া তথা অস্পষ্ট শব্দ দ্বারা তালাক পতিত হওয়ার জন্য সর্বাবস্থায় নিয়ত শর্ত| অন্যথায় তালাক পতিত হয় না| পাশাপাশি তালাকে বায়েনের পর কেনায়া শব্দের মাধ্যমে দ্বিতীয় বায়েন তালাক কার্যকর হয় না|

সুতরাং প্রশ্নোক্ত সুরতে “যাও দরজা তো খোলাই আছে, জলদি চলে যাও” উক্ত দুটি বাক্য তালাকের কেনায়া তথা অস্পষ্ট শব্দ| বিধায় উভয় বাক্য দ্বারা অথবা যে কোনো একটি দ্বারা তালাকের নিয়ত করলে এক তালাকে বায়েন পতিত হয়েছে| অন্যথায় কোনো তালাক পতিত হবে না|

সূত্র: মুখতারাতুন নাওয়াযেল ২/১০৯ (মুআসসাসা ইফা), বাহরুর রায়েক ৩/৫২৬ (যাকারিয়া), মুলতাকাল আবহুর ২/৩৪ (মানার), বাযযাযিয়া ১/১৬৬ (যাকারিয়া)

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Pocket