প্রশ্ন: মুহতারাম, খালিদ তার স্ত্রীকে বলল, ‘তুমি আর আমার ভাত খাবে না, এই ঘরের ভাত তোমার জন্য হারাম’| এর দ্বারা কি কোনো তালাক হবে?
উত্তর: শরয়ী দৃষ্টিতে তালাক পতিত হওয়ার জন্য তালাকের অর্থবোধক স্পষ্ট বা অস্পষ্ট অথবা সম্পর্ক ছিন্নমূলক যেকোনো শব্দ ব্যবহার করা আবশ্যক| অন্যথায় তালাক পতিত হয় না|
সুতরাং ‘তুমি আর আমার ভাত খাবে না, এই ঘরের ভাত তোমার জন্য হারাম’ বাক্যদ্বয় তালাক অথবা বিচ্ছিন্নতার অর্থ প্রকাশক না হওয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে উক্ত বাক্য দিয়ে সম্বোধন করার দ্বারা স্ত্রীর ওপর কোনো তালাক পতিত হবে না|
হ্যাঁ, কোনো সমাজে উক্ত বাক্য দ্বারা বিবাহ বিচ্ছেদ বুঝালে, সেই সমাজে উক্ত বাক্য তালাকের নিয়তে ব্যবহার করার দ্বারা তালাকে বায়েন পতিত হবে।
সূত্র: আল জাওহারাতুন নাইয়িরাহ ৪/১৬০ (হক্কানিয়া), রদ্দুল মুহতার ৪/৪১৪ (আযহার), ফাতাওয়া হিন্দিয়া ১/৪১৫ (যাকারিয়া), ফাতাওয়া মাহমুদিয়া ১২/৫৩১ (ফারুকিয়া)